ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত
শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোট সরকারে অস্বস্তি
জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর
গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস
মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী
টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল
যুদ্ধবিরতির আলোচনায় লেবাননে মার্কিন দূত
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব নিয়ে আলোচনার জন্য লেবানন সফর করছেন যুক্তরাষ্ট্রের দূত আমোস হোচস্টেইন।
আজ মঙ্গলবার মার্কিন দূত লেবাননের বৈরুতে পৌঁছেছেন।
হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে লড়াই বেড়ে যাওয়ায় জো বাইডেনের প্রশাসন যুদ্ধবিরতির শেষ চেষ্টা করছে।
গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতির চুক্তি করা হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাবে ইসসরায়েল।
লেবাননের পার্লামেন্টের স্পিকারের সহযোগী নাবিহ বেরি বলেন, লেবানন সরকার এবং হিজবুল্লাহ উভয়ই লিখিতভাবে জমা দেওয়া মার্কিন প্রস্তাবে সম্মত হয়েছে।
প্রস্তাবে হিজবুল্লাহকে লিটানি নদীর উত্তরে প্রায় ৩০ কিলোমিটার দূরে সরে যাওয়া, লেবাননের মাটি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং জাতিসংঘের শান্তিরক্ষীদের পাশাপাশি দেশের দক্ষিণে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানানো
হয়েছে। মঙ্গলবার জরুরি বিভাগের কর্মীরা বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত পাঁচজন নিহত হওয়ার পর ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করছেন। এদিকে হিজবুল্লাহ তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সাতজনকে আহত করেছে।
হয়েছে। মঙ্গলবার জরুরি বিভাগের কর্মীরা বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত পাঁচজন নিহত হওয়ার পর ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করছেন। এদিকে হিজবুল্লাহ তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সাতজনকে আহত করেছে।



