ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন
গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী
শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য
নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ
নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২
বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬
যুক্তরাষ্ট্র সিরিয়ার ৯টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে
সিরিয়ার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।হামলায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়।সোমবার মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য জানায়।
খবর অনুসারে,সিরিয়ার দুটি স্থানে মোট ৯টি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে।মার্কিন সেনা কর্মকর্তারা দাবি করেছেন,এই আক্রমণটি গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় মার্কিন নাগরিকদের ওপর চালানো একাধিক হামলার জবাবে করা হয়েছে।
সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়, ইরাক ও সিরিয়ায় আইএস নির্মূলের অভিযানে যুক্ত থাকা মার্কিন ও সহযোগী বাহিনীর ওপর ভবিষ্যৎ হামলার সক্ষমতা হ্রাস করতেই এই আক্রমণ চালানো হয়েছে।তাদের মতে,ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সিরিয়া ও ইরাকের মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছিল, যা তাদের অবকাঠামো লক্ষ্য করে চালানো এই বিমান হামলার
মাধ্যমে প্রতিহত করা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে সিরিয়ায় ৯০০ ও ইরাকে আড়াই হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে।এসব সেনা মূলত স্থানীয় সামরিক বাহিনীকে আইএসের পুনরুত্থান প্রতিহত করতে সাহায্য করছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র মাঝে মাঝে ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে আক্রমণ চালায়।এর আগে ফেব্রুয়ারিতেও সিরিয়া ও ইরাকের ৮৫টি স্থানে যুক্তরাষ্ট্র হামলা পরিচালনা করেছিল।সেসময়ও মার্কিন সেনাদের ওপর আক্রমণের জবাবে এই আক্রমণ চালানো হয়।