যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক নিয়ে যে ইঙ্গিত দিলেন ল্যাভরভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক নিয়ে যে ইঙ্গিত দিলেন ল্যাভরভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪ |
নতুন নেতৃত্বের অধীনে যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনর্বিবেচনা করতে চাইলে রাশিয়াও আলোচনায় বসতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী এ ইঙ্গিত দেন। কাজাখ প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ল্যাভরভ জানান, মস্কো সংলাপের জন্য সবসময়ই উন্মুক্ত। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কখনো কারও সঙ্গে যোগাযোগ বন্ধ করিনি। কারণ আমাদের দৃষ্টিতে আলোচনা সবসময় বিচ্ছিন্নতার চেয়ে ভালো’। গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেট প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করেন। ২৯৪টি ইলেকটোরাল ভোট পেয়ে দ্বিতীয়বারের মত জয়ী হন ট্রাম্প। এখন ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক কোন পথে এগোবে- সে

বিষয়ে ল্যাভরভ বলেন, ‘দেখা যাক। যদি কোনো প্রস্তাব আসে, তবে আমি আবারও বলছি, সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত আমাদের কখনোই ছিল না। তাই সম্পর্ক পুনঃস্থাপনের প্রস্তাব দেওয়ার দায়িত্বও আমাদের নয়। তবে যদি উভয়পক্ষের সমান অধিকার নিয়ে আলোচনা করার জন্য উদ্যোগ নেওয়া হয়, আমরা আলোচনায় বসতে প্রস্তুত’। এদিকে ওয়াশিংটনে রাশিয়ার নতুন রাষ্ট্রদূত নিয়োগ প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রে নতুন রুশ রাষ্ট্রদূত নির্বাচন প্রক্রিয়া চলমান রয়েছে এবং এটি শীঘ্রই সম্পন্ন হবে। এ বিষয়ে আমরা যথাসময়ে জানাব’। পাশাপাশি, যুক্তরাষ্ট্রও নতুন প্রশাসনের অধীনে মস্কোতে রাষ্ট্রদূত নিয়োগের চেষ্টা করবে বলে মনে করেন ল্যাভরভ। সেই সঙ্গে, মস্কো এ প্রক্রিয়ায় কোনো বাধা দেবে না বলেও উল্লেখ করেন তিনি। ২০১৭ সাল থেকে

ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা আনাতোলি অ্যান্তোনভকে গত ১০ অক্টোবর বরখাস্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তার উত্তরসূরির নাম এখনো ঘোষণা করা হয়নি। সূত্র: তাস ও আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি