যুক্তরাষ্ট্র ভ্রমণে মুসলিমপ্রধান দেশের নিষেধাজ্ঞার শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫

আরও খবর

নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী

শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ

নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬

যুক্তরাষ্ট্র ভ্রমণে মুসলিমপ্রধান দেশের নিষেধাজ্ঞার শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশের ওপর ভিত্তি করে মুসলিমপ্রধান বা আরব দেশগুলোর ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার গোষ্ঠীগুলো এমন আশঙ্কা প্রকাশ করেছে। গত সোমবার দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন ট্রাম্প। দায়িত্ব গ্রহণের দিনই তিনি অনেকগুলো নির্বাহী আদেশে সই করেন। আরব বংশোদ্ভূতদের প্রতি বৈষম্যবিরোধী সংগঠন আমেরিকান-আরব অ্যান্টি-ডিসক্রিমিনেশন কমিটি (এডিসি) বলেছে, ২০১৭ সালে ট্রাম্প ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। সেটিকে ন্যায্যতা দিতে যে আইন ও বিধি অনুসরণ করা হয়েছিল, সেগুলোর ওপর নির্ভর করে নতুন আদেশটি দেওয়া হয়েছে। নতুন আদেশটির আওতায় ভিসা-সংক্রান্ত অনুরোধ প্রত্যাখ্যান ও ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ব্যক্তিদের অপসারণের সুযোগ আরও বিস্তৃত হবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য একটি

নতুন ২৪ ঘণ্টার হটলাইন চালু করেছে এডিসি। দ্য ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিল (এনআইএসি) বলেছে, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিদেশি সন্ত্রাসী, অন্য জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা হুমকি থেকে সুরক্ষিত রাখা-সংক্রান্ত যে নির্বাহী আদেশটি দিয়েছেন, তা যুক্তরাষ্ট্রের পরিবারগুলোকে প্রিয়জন থেকে বিচ্ছিন্ন করবে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতেও ভর্তির হার কমে যাবে। ট্রাম্প সোমবার উল্লিখিত নির্বাহী আদেশটিতে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিচার, গোয়েন্দা ও স্বরাষ্ট্রবিষয়ক শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ৬০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। যেসব দেশের যাচাই-বাছাই ও তল্লাশি করার প্রক্রিয়া ‘ত্রুটিপূর্ণ’, সেসব দেশ এই সময়ের মধ্যে চিহ্নিত করতে হবে। সেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর আংশিক বা সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করার জন্য এই প্রক্রিয়া চালানো হবে। ২০১৭ সালে ট্রাম্প প্রেসিডেন্ট

হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। নতুন আদেশটি আরও বিস্তৃত। নতুন আদেশে বলা হয়েছে, যেসব মানুষ যুক্তরাষ্ট্রের নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠাকালীন নীতির প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করবে, তাদের ভিসা বা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হবে। তা ছাড়া এই আদেশ এমন একটি প্রক্রিয়ার সূত্রপাত করেছে, যেটা ২০২১ সালের জানুয়ারি থেকে দেওয়া ভিসাগুলো বাতিলের পথ করে দিতে পারে। ট্রাম্পের নির্বাহী আদেশের ব্যাপারে রয়টার্সের পক্ষ থেকে হোয়াইট হাউসকে বারবার প্রশ্ন করেও সাড়া পাওয়া যায়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক কর্মকর্তা ও ভিসা কর্মকর্তা জোসেফ বারটন এনআইএসি আয়োজিত এক কনফারেন্স কলে বলেন, নতুন আদেশটির আওতায় সরকার শিক্ষার্থী, কর্মী ও

শিক্ষা আদান–প্রদান কার্যক্রমে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন ধরনের ভিসা প্রত্যাখ্যানের সুযোগ পাবে। ট্রাম্পের স্বাক্ষরিত ওই আদেশটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া না–নেওয়ার বিষয়ে আসন্ন দিনগুলোয় সিদ্ধান্ত নেবে এডিসি। সংগঠনটির নির্বাহী পরিচালক আবেদ আইয়ুব রয়টার্সকে এ কথা বলেছেন। তিনি বলেন, এটা অত্যন্ত বিপজ্জনক নজির স্থাপন করেছে। আবেদ আইয়ুবের আশঙ্কা, ভবিষ্যতে ডেমোক্রেটিক প্রশাসন ক্ষমতায় এলে তখন ডানপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও এই পদক্ষেপ নেওয়া হতে পারে। আবেদ আইয়ুবের আশঙ্কা, এই আদেশের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে থাকা ব্যক্তিরা কী বললেন বা কী মত প্রকাশ করলেন, তার ওপর ভিত্তি করে তাঁদের বহিষ্কার করা যাবে। যদি তাঁরা এমন কোনো প্রতিবাদে যোগ দেন, যেটিকে প্রশাসন বৈরী বলে মনে করতে পারে, তাহলে তাঁদের ভিসা

বাতিল হতে পারে। এমনকি তাঁদের ফেরতও পাঠানো হতে পারে। ট্রাম্প বারবারই বলে আসছেন, নির্দিষ্ট দেশ ও নির্দিষ্ট মতাদর্শের মানুষের ওপর তিনি ভ্রমণে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবেন। এবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলার সময় ট্রাম্প বলেছিলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকা, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেনসহ যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত দেশের মানুষের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করবেন তিনি। ট্রাম্প আরও বলেছেন, সাম্যবাদী, মার্ক্সবাদী ও সমাজতান্ত্রিকেরা যেন যুক্তরাষ্ট্রে না ঢুকতে পারে, তা নিশ্চিত করতে তিনি উদ্যোগ নেবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুল প্রাঙ্গণে ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, শিক্ষিকার ৭ বছরের জেল অবৈধ বাস টার্মিনাল ঘিরে কোটি টাকার বাণিজ্য রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ প্রবাসীর স্বর্ণ ছিনতাই, বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩ চার লাখ কৃষকের জন্য টিএসপি ১০৪৫ টন ভূমি অফিসে ঘুস ছাড়া ফাইল নড়ে না, সংসদে এমপির দাবি ৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অযুহাতে ইউনূসের বন্ধ রাখা তেল বিদ্যুতকেন্দ্র গুলোতেই লোডশেডিং এর সমাধান খুঁজছে সরকার ট্রাম্প প্রশাসনের দাবি: বাংলাদেশ বাড়াচ্ছে বোয়িং উড়োজাহাজের অর্ডার, নতুন চুক্তির ঘোষণা ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের মহেশখালীর কারিগরদের হাতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ৮টি বন্দুক-রাইফেল উদ্ধার মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদে দেশের কৃষি-খামার: জেনেটিক্যালি মডিফায়েড পশুখাদ্যের প্রচারণায় রাষ্ট্রদূত কিশোরগঞ্জে পুলিশের ‘ভুল’ অভিযানে ভাইসহ আওয়ামী লীগ নেতা আটক, জনতার তোপের মুখে মুক্তি কৃষি খাতেও মার্কিন আগ্রাসন: চাপের মুখে দেশজ উৎপাদন বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় সরকারি কর্মকর্তা বাড়িছাড়া ও মারধরের শিকার যুক্তরাষ্ট্রকে তেল-সম্পদ তুলে দেওয়ার পরেও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে, দাবি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের রোহিঙ্গাদের দেওয়া জাতিসংঘের ত্রাণে নয়ছয়: ক্যাম্পের চাল মিলে বিক্রি, জড়িত ডব্লিউএফপির কর্মীরাও শেফিল্ড ইউনাইটেডে ফিরছেন হামজা চৌধুরী