যুক্তরাষ্ট্র কী ইসরাইলের লাগাম টেনে ধরতে অক্ষম? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্র কী ইসরাইলের লাগাম টেনে ধরতে অক্ষম?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ |
দক্ষিণ লেবাননে চলমান যুদ্ধবিরতি চুক্তি এখন পর্যন্ত শত শত বার লঙ্ঘন করেছে ইসরাইল। তাদের এই লঙ্ঘনের পর্যবেক্ষণে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সকে দায়ী করেছেন হিজবুল্লাহর সদস্য এবং লেবাননের সংসদ সদস্য হুসেইন হাজ হাসান। সম্প্রতি আল-মায়াদিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘হিজবুল্লাহ সব ক্ষেত্রেই যথেষ্ট শক্তিশালী। কেউ আমাদের সঙ্গে জবরদস্তিমূলক আচরণ করতে পারবে না’। লেবানিজ এই এমপি আরও উল্লেখ করেন, ‘হিজবুল্লাহ সুসংগঠিত এবং এর নেতৃত্ব ও জনপ্রিয় ভিত্তি সব ধরণের আঘাত সহ্য করতে সক্ষম’। হুসেইন হাজ হাসান এ সময় হিজবুল্লাহর প্রতি অকুণ্ঠ জনসমর্থনের কথা তুলে ধরে বলেন, ‘প্রতিদিনের শহিদ স্মরণযাত্রাগুলোই মূলত হিজবুল্লাহর সরব উপস্থিতি ও জনগণের অবিচল সমর্থনের প্রতিফলন’। এর আগে গত ৫

জানুয়ারি হিজবুল্লাহর সমন্বয় ও যোগাযোগ ইউনিটের প্রধান ওয়াফিক সাফা বলেছিলেন, হিজবুল্লাহ ‘ইস্পাতের চেয়েও শক্তিশালী এবং শত্রুদের কাছে এর সক্ষমতা প্রমাণিত’। হিজবুল্লাহর এই শীর্ষ নেতা সে সময় বলেন, ‘আমরা সব ধরণের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত এবং জনগণের পাশে থেকে ধ্বংসপ্রাপ্ত অঞ্চল পুনর্নির্মাণ করব’। যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জাতিসংঘ দায়ী এদিকে দক্ষিণ লেবাননে দখলদার ইসরাইলের উসকানিমূলক কার্যকলাপ নিয়ে হুসেইন হাজ হাসান যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেন, ‘যুক্তরাষ্ট্র কী এই উদ্ধত ইসরাইলের অপরাধমূলক কার্যক্রম বন্ধ করতে অক্ষম? তারা কিন্তু খুব বাড় বেড়েছে’। গত ৪০ দিনের মধ্যে দখলদাররা ৮১৬ বার যুক্তি লঙ্ঘন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এসব কী আপনারা লক্ষ্য করেননি?’ লেবানিজ এমপি এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি ইসরাইলি

বাহিনী সীমান্ত অঞ্চলে অবস্থান করে, তাহলে ‘হিজবুল্লাহও সঠিক সময়ে যথাযথ প্রতিক্রিয়া জানাবে’। লেবাননের প্রেসিডেন্ট নির্বাচন এদিকে লেবাননের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে হাজ হাসান স্পষ্ট করে বলেন, ‘জেনারেল জোসেফ আউনের ওপর কোনো ভেটো নেই বলে আমরা তাকে সমর্থন বা বিরোধিতা করছি না। আমাদের প্রার্থী মারাদা আন্দোলনের নেতা সোলেইমান ফ্রানজিয়েহ’। তিনি আরও যোগ করেন, ‘প্রেসিডেন্ট এমন একজন ব্যক্তিকে হতে হবে, যিনি ঐক্য বজায় রাখতে এবং সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হবেন’। এ বিষয়ে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, ‘আমরা এমন একজনকে প্রেসিডেন্ট নির্বাচন করতে চাই, যাকে সংসদীয় গোষ্ঠীগুলো একটি উন্মুক্ত অধিবেশনে নির্বাচিত করবে’। তিনি আরও বলেন, ‘আমরা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে ঐক্য ও সহযোগিতার জন্য

কাজ করছি’। সূত্র: আল-মায়াদিন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী