যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ March, ২০২৫

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ March, ২০২৫ |
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সেই ভাষণ স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে ঐক্যবদ্ধ করে। রেসকোর্সেই বঙ্গবন্ধু বাঙালির মুক্তির সনদ স্বাধীনতার ঘোষণা দেন। নিউইয়র্ক জ‍্যামাইকার মেজ্জান রেষ্টুরেন্টে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপিত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভা সঞ্চালন করেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু।বক্তব‍্য রাখেন সহ সভাপতি সোলায়মান আলী। সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রনেল,সাংগঠনিক সম্পাদক তারিকুল হায়দার,সাংগঠনিক সম্পাদক এম উদ্দিন আলমগীর,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ,অর্থ ও পরিকল্পনা সম্পাদক সরিফ কামরুল ইসলাম হীরা,শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন,উপ দপ্তর সম্পাদক শিবলী

সাদেক শিবলু,ধর্ম বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য সাহানারা রহমান,ইসমাইল হোসেন স্বপন,কার্যকরী সদস্য সুমন মাহমুদ,যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ শাহনাজ,স্টেট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক স্বীকৃতি বড়ুয়া,যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক কিবরিয়া জামান,যুবলীগ নেতা সেবুল মিয়া প্রমুখ। আলোচনা সভায় ড.সিদ্দিকুর রহমান বলেন দেশের বর্তমান এই ভয়াবহ পরিস্থিতির জন্য সুদখোর খুনি ডক্টর ইউনুস কে দায়ী করেন।তিনি বলেন দেশে প্রতিদিন ধর্ষণ,শিশু ধর্ষণ,মানুষ হত্যা, ডাকাতি লুটতরাজ অগ্নিসংযোগ সহ ভয়াবহ সব কর্মকাণ্ড চলছে। অথচ ড,ইউনুস বলছে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।তিনি সু পরিকল্পিতভাবে বাংলাদেশ কে ধ্বংস করার জন্য এই ধ্বংসলীলায় মেতে উঠেছেন।ডক্টর ইউনুস সহ অবৈধ সকল উপদেষ্টাদের বিচার এই বাংলার মাটিতে একদিন হবে। সভায়

বক্তারা জোরালো কন্ঠে বলেন মুক্তিযুদ্ধের ইতিহাসের সাক্ষী ধানমন্ডি ৩২ নং বাড়িতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এবং বাংলার মাটিতে নিশ্চয়ই এই সন্ত্রাসীদের বিচার হবে এই আশা ব‍্যাক্ত করেন। আলোচনা সভার শেষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু পরিবার,ভাষা আন্দোলনে শহীদ,স্বাধীনতার যুদ্ধে সকল শহীদ, জাতীয় চার নেতা,আওয়ামী লীগের সকল শহীদ এবং জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সোলায়মান আলী। সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান