যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ November, ২০২৪

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ November, ২০২৪ |
যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোনও শিশুর শরীরে সংক্রমক রোগ ‘বার্ড ফ্লু’ শনাক্ত হয়েছে। ২২ নভেম্বর (শুক্রবার) যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিভাগ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিডিসি জানিয়েছে- ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আলমেডা কাউন্টির বাসিন্দা ওই শিশুর শরীরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু (এইচ৫এন১) শনাক্ত হয়। তবে ওই শিশুর বয়স ও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য বিভাগ (সিডিপিএইচ) জানিয়েছে, ওই শিশুর শরীরে বার্ড ফ্লুর মৃদু অবস্থা শনাক্ত হয়, যা সম্ভবত অন্যের শরীরে ছড়িয়ে পড়ার মতো আশঙ্কাজনক ছিল না। চার দিন পর পুনরায় পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য বিভাগ আরও জানায়, তার শ্বাসকষ্টের

হালকা লক্ষণ ছিল। তাকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হয়। ফ্লু অ্যান্টিভাইরাল প্রয়োগের পর সে সেরে উঠতে থাকে। সূত্র : ওয়াশিংটন পোস্ট, দ্য দার্ডিয়ান, সিবিএস নিউজ, দ্য স্ট্রেইট টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান