যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন আরচার দিয়া-রোমানও! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন আরচার দিয়া-রোমানও!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ |
ফেডারেশন নিষিদ্ধ করায় খেলার সুযোগ পেতেন না দেশের প্রথম অলিম্পিয়ান আরচার রোমান সানা। এ নিয়ে ক্ষোভও উগড়ে দিয়েছিলেন দেশের প্রথম আরচার হিসাবে সরাসরি অলিম্পিকে খেলা এই ক্রীড়াবিদ। ইনজুরির কারণে দিয়া সিদ্দিকীও খুব একটা সুযোগ পেতেন না দলে। তাছাড়া প্রিয় খেলায় আর্থিক নিশ্চয়তা ছিল না বললেই চলে। তাই উন্নত জীবনের আশায় এবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী দম্পতি। ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে গেছেন তারা। অসিম কুমার দাস ও হাকিম আহমেদের পর তৃতীয় ও চতুর্থ আরচার হিসাবে যুক্তরাষ্ট্রে গেলেন তারা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন এই দম্পতি। জানা গেছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে কোচ হিসাবে কাজ করবেন তারা। কারণ দুজনই অলিম্পিয়ান আরচার। তাই

তাদের কদর রয়েছে যুক্তরাষ্ট্রের মতো দেশে। ২০২১ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলার জন্য যুক্তরাষ্ট্রের মাল্টিপল ভিসা (পাঁচ বছর) পেয়েছিলেন আরচাররা। ওই আসরে রোমান সানা, দিয়া সিদ্দিকী, হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা, অসীম কুমার দাস ও বিউটি রায় খেলেছিলেন। সেই ভিসাতেই পরে উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অসিম কুমার দাস ও হাকিম আহমেদ রুবেল। দিয়া সিদ্দিকীর বাবা নুর আলম সিদ্দিকী বলেন, ‘বুধবার ওদের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। ওরা এখন যুক্তরাষ্ট্রে আছে। তবে কোন শহরে আছে বলতে পারব না।’ তিনি যোগ করেন, ‘দিয়া বেশ কিছুদিন ধরে চোটের কারণে জাতীয় দলের ক্যাম্প থেকে ছুটিতে ছিল। সে বলেছিল চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবে। আমি তো জানি,

চিকিৎসা করাতেই গেছে সে।’ জাতীয় দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক দুই শিষ্যের দেশত্যাগের বিষয়ে বলেন, ‘আমি খবরটা শুনে হতবাক হয়েছি। আমি ছুটির সময়টা পরিবারের সঙ্গে কাটিয়েছি। বুধবার ঢাকায় ফিরেছি। ওরা সত্যিই খেলা ছেড়ে চলে গেল কিনা বলতে পারব না। এ ব্যাপারে খোঁজ নিয়েই আসলে মন্তব্য করতে পারব। তবে এরকমটা যদি ঘটে থাকে, সেটা হবে দুঃখজনক।’ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপল বলেছেন, ‘ওরা যুক্তরাষ্ট্রে গেছে এক সপ্তাহ হলো এটা শুনেছি। ফেডারেশনকে বলে যায়নি। ছুটিতে থাকা অবস্থায় দেশ ছেড়েছে। এমনিতে ওদের পারফরম্যান্স খারাপ ছিল।’ ফেব্রুয়ারিতে থাইল্যান্ডে হবে আরচারির এশিয়া কাপ। মার্চে বিশ্বকাপের স্টেজ ওয়ান টুর্নামেন্ট। এছাড়া ইসলামিক সলিডারিটি চ্যাম্পিয়নশিপ হবে সৌদি আরবে।

বাংলাদেশে নভেম্বরে হবে এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ। আরও কিছু টুর্নামেন্ট মিলিয়ে জাতীয় আরচারি দলের ব্যস্ত সূচি এই বছর। অক্টোবরে জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপ শেষে ক্যাম্প থেকে সবাইকে ছুটি দেওয়া হয়েছিল। জাতীয় দলের সব আরচারের আজ ক্যাম্পে যোগ দেওয়ার কথা। আন্তর্জাতিক প্রতিযোগিতা সামনে রেখে আগামী শনিবার থেকে শুরু হবে এই ক্যাম্প। কিন্তু তার আগেই দিয়া সিদ্দিকী চলে গেলেন যুক্তরাষ্ট্রে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল