যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি এমপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫

যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি এমপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টি। প্রায় ১৫০ বছর ধরে নিউইয়র্কের লিবার্টি দ্বীপে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মশাল হাতের মূর্তিটি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার শত বছরপূর্তি উপলক্ষে বন্ধুত্বের নিদর্শন হিসেবে ১৮৮৬ সালে এটি উপহার দিয়েছিল ফ্রান্স। তবে এবার সেই উপহার ফেরত চাইলেন খোদ ফ্রান্সেরই এক আইনপ্রণেতা। সোমবার ফরাসি সংবাদমাধ্যম ফ্রেন্স টোয়েন্টিফোর জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি আইনপ্রণেতা রাফায়েল গ্লাকসম্যান। তিনি দাবি করেছেন, যে কারণে যুক্তরাষ্ট্রকে এটি উপহার হিসেবে দেওয়া হয়েছিল সেই মূল্যবোধকে অস্বীকার করছে ট্রাম্প সরকার। রোববার এক জনসমাবেশে বক্তৃতাকালে এই দাবি করেন বামপন্থি রাজনীতিবিদ রাফায়েল গ্লাকসম্যান। তিনি বলেন, ভাস্কর্যটি যে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে আমেরিকা আর তা ধারণ

করে না। আমেরিকা এখন সৈরাচারদের দ্বারা পরিচালিত হচ্ছে। আর তাই আমেরিকার কাছ থেকে স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে নেওয়া উচিত ফ্রান্সের। ওই সমাবেশে তিনি বলেন, আমাদের স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দাও। আমরা সেইসব আমেরিকানদের বলব যারা অত্যাচারীদের পক্ষ বেছে নিয়েছে, যারা বৈজ্ঞানিক স্বাধীনতার দাবিতে গবেষকদের বরখাস্ত করেছে তাদের উচিত স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দেওয়া। ফরাসি আইনপ্রণেতার দাবি, এই ভাস্কর্য আমেরিকাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। কিন্তু তারা এখন সেই ভাস্কর্যের মর্যাদা রাখতে পারছে না। তাই নিজের দেশেই সেই মূর্তি ঠিকমতো থাকবে এবং এর মর্যাদা রক্ষা হবে। ধারণা করা হচ্ছে, সম্ভবত ওয়াশিংটনের ইউক্রেনে সাহায্য বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদেই এমন মন্তব্য করেছেন ফরাসি এমপি। ইউক্রেন ইস্যুতে এর

আগেও ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিরোধিতা ও সমালোচনা করেছেন গ্লাকসম্যান। ইউক্রেন নিয়ে ট্রাম্পের অবস্থান ও জেলেনস্কির প্রতি তার প্রকাশ্যে অবমাননা ইউরোপজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। তেমন একটি প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক নিয়ে মন্তব্য করলেন ফরাসি এমপি। উল্লেখ্য, ১৮৮৬ সালে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল স্ট্যাচু অব লিবার্টি। এটা দাঁড়িয়ে আছে নিউয়র্কের লিবার্টি আইল্যান্ডে যা যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী এবং অন্য দেশ থেকে ফিরে আসা আমেরিকানসহ সকল পর্যটকদের স্বাগতম জানায়। এই তামার মূর্তিটি যুক্তরাষ্ট্রের শতবর্ষপূর্তিতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উৎসর্গ করা হয়েছিল। এটি লিবার্টাস, রোমান স্বাধীনতার দেবীর একটি মূর্তি। সে তার ডান হাতে একটি মশাল ও বাম হাতে একটি টাবুলা আনসাটা ধরে রাখে যেখানে

রোমান অক্ষরে ‘৪ জুলাই, ১৭৭৬’ লেখা রয়েছে যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার তারিখ। পায়ের শেকল ভেঙে সে এগিয়ে যায়, যেটা তৎকালীন সময়ের দাসপ্রথা রদের প্রতীক হিসেবে দেখানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়’ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য রাশিয়ার মাউন্ট এলব্রাসে ঝড়ে আটকা পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু এক ব্যাগে পুরো পৃথিবী জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ