যানজট-জলজটে স্থবির ঢাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৫
     ৯:০৬ পূর্বাহ্ণ

যানজট-জলজটে স্থবির ঢাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৫ | ৯:০৬ 100 ভিউ
বৈরী আবহাওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি গড়িয়েছে রাত পর্যন্ত। পানিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকার মূল সড়ক। সকালের শুরুতেই বৃষ্টির ধারা আর বাতাসে অফিসগামী মানুষ নাজেহাল হয়ে পড়ে। কেউ ছাতা নিয়ে বের হলেও বাতাসে তা সামাল দেওয়া ছিল দুষ্কর। যানজট ও জলাবদ্ধতায় নগরের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সরেজমিন দেখা যায়, রাজধানীর মোহাম্মদপুর, বছিলা, ফার্মগেট, আসাদগেট, মহাখালী, মগবাজার, মৌচাক, মালিবাগ, শান্তিনগর, রাজারবাগ, শাহজাহানপুর, বাসাবো, গুলশান, বনানী, বাড্ডা, রামপুরা, কুড়িল, বসুন্ধরা গেটসহ বেশিরভাগ এলাকায় সড়কের ওপর পানি জমে থাকায় যান চলাচলে নেমে আসে স্থবিরতা। জায়গায় জায়গায় রাস্তা কেটে বিভিন্ন সংস্কারমূলক কাজ চলমান থাকায় রাস্তার অবস্থা ছিল আরও শোচনীয়—জলজটে

থমকে ছিল যান চলাচল, সড়কের অনেক জায়গা পানিতে ডুবে থাকায় হেঁটে চলাও হয়ে ওঠে দুরূহ। মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে বসিলামুখী সড়ক, সংসদ ভবনসংলগ্ন এলাকা, কারওয়ান বাজার এফডিসির সামনে কিংবা কুড়িল প্রগতি সরণির মতো জায়গায় খানাখন্দ ও পানি মিলে যেন তৈরি হয়েছে মরণফাঁদ। অনেক এলাকায় শুধু রাস্তা নয়, দোকানপাটেও পানি ঢুকে গেছে আর এতে ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। ফার্মগেট এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দেখা যায়, বিজয় সরণি থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত গাড়ির সারি ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিল। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকেও দেখা যায়, কারওয়ান বাজার এলাকায় জ্যামে আটকে থাকা বাস থেকে নামতে বাধ্য হয়েছেন অনেক যাত্রী, অনেকে হেঁটেই এগিয়ে গেছেন গন্তব্যের দিকে। বিকেলে

দীর্ঘ সময় ধরে দোকানের পানি সেচেছেন মৌচাক এলাকার বিরিয়ানির দোকানি হাসমত। তিনি বলেন, দোকানের চেয়ার-টেবিল পানিতে ডুবে গেছে। নিজেরই দোকানে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, মানুষ বসা তো দূরের কথা। স্কুলফেরত শিক্ষার্থী নুসাইবা রহমান বলেন, জুতা খুলে হাতে নিয়ে এই ময়লা পানি পেরিয়ে বাসায় যেতে হচ্ছে। রাস্তার এখানে-সেখানে খানাখন্দ। কখন কোন বিপদ ঘটে, সে ভয়ে আছি। এদিকে বৃষ্টির কারণে রাজধানীতে যানবাহনের চাপ কম। গণপরিবহন, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা এবং রাইড শেয়ারিংয়ের বাইক না থাকায় যাদের বাসা দূরে, তাদের ঘরে ফেরা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। রাজধানীর অনেক জায়গায় পানি পারাপারের জন্য ব্যবহৃত হচ্ছে ভ্যানগাড়ি। পানিতে ডুবে যাওয়া সড়ক পার করে দেওয়ার চুক্তিতে দূরত্ব অনুযায়ী তাদের দিতে

হচ্ছে ১০-৩০ টাকা। ভোগান্তিতে পড়া নগরবাসী অভিযোগ জানিয়ে বলেন, সেই শুরু থেকে এখন পর্যন্ত রাজধানীর প্রধান সমস্যা জলাবদ্ধতা। বৃষ্টি হলে যেখানে ড্রেনে পানি চলে যাওয়ার কথা, সেখানে উলটো ড্রেন উপচে সড়কে পানি ওঠে। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক পুলিশরাও রয়েছেন চরম চাপে। বিজয় সরণি এলাকায় দ্বায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট বলেন, যেখানে তিনটা পয়েন্টে যানজট থাকে, আজ (বৃহস্পতিবার) সেখানে দশটা জায়গায় জ্যাম তৈরি হয়েছে। বৃষ্টির কারণে লেন ম্যানেজমেন্ট করতে পারি না। আমাদেরও কোনো মেকানিক্যাল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস