যাত্রীবাহী সেই বিমানটি গুলি করে ভূপাতিত করেছে রাশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪

যাত্রীবাহী সেই বিমানটি গুলি করে ভূপাতিত করেছে রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪ |
গত সপ্তাহে কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হওয়া আজারবাইজানের যাত্রীবাহী বিমানটি অনিচ্ছাকৃতভাবে হলেও রাশিয়া গুলি করে ভূপাতিত করেছে, এমন দাবি করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। রোববার (২৯ ডিসেম্বর) আজারবাইজানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, "আমরা সম্পূর্ণ স্পষ্টতার সঙ্গে বলতে পারি, বিমানটি রাশিয়া গুলি করে ভূপাতিত করেছে। আমরা বলছি না যে এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, তবে এটি করা হয়েছে।" তিনি আরও জানান, তথ্য অনুসারে বিমানটি গ্রোজনি শহরের কাছাকাছি রাশিয়ার ভূখণ্ডের উপর আঘাতপ্রাপ্ত হয় এবং প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সঙ্গে ভূমি থেকে গোলাবর্ষণের ফলে বিমানের লেজও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, "দুর্ভাগ্যজনকভাবে, প্রথম তিন দিন আমরা রাশিয়া থেকে বিভ্রান্তিকর বক্তব্য

ছাড়া আর কিছুই শুনিনি।" এই দুর্ঘটনায় বিমানটির ৬৭ জন আরোহীর মধ্যে ৩৮ জন নিহত হয়েছেন। অপরদিকে, ক্রেমলিন জানিয়েছে, চেচনিয়া প্রজাতন্ত্রের আঞ্চলিক রাজধানী গ্রোজনির কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে গোলাবর্ষণ করা হয়েছিল, যা ইউক্রেনের ড্রোন হামলা ঠেকানোর জন্য করা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”