ম্যানহাটনে ছুরি হামলায় নিহত ২, সন্দেহভাজন আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪

আরও খবর

নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী

শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ

নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬

ম্যানহাটনে ছুরি হামলায় নিহত ২, সন্দেহভাজন আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪ |
নিউইয়র্ক সিটির ম্যানহাটনের পৃথক তিনটি স্থানে একই ব্যক্তির ছুরি হামলায় দুইজন নিহত ও একজন আহত হয়েছে। হামলাকারী সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। হামলার প্রথম ঘটনাটি ঘটে নাইনথ এবং টেনথ অ্যাভিনিউয়ের মাঝে অবস্থিত নাইনটিনথ স্ট্রিটের চেলসি ক্লাবের বাইরে সকাল আটটা বাইশ মিনিটে। সেখানে ৩৬ বছর বয়সী এক নির্মাণ শ্রমিক হামলার শিকার হয়ে প্রাণ হারান। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির ওপর অতর্কিত হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাকে বাঁচানো সম্ভব হয়নি। এর প্রায় দুই ঘণ্টা পর, ইস্ট থার্টিয়েথ স্ট্রিটে ওয়াটার ক্লাবের বাইরে পরবর্তী হামলাটি সংঘটিত হয়। এই ঘটনায় ৬৮ বছর বয়সি এক এশিয়ানকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে

ওই ব্যক্তির মৃত্যু হয়। দ্বিতীয় হামলার ঠিক ২৫ মিনিট পর কয়েক ব্লক দূরে তৃতীয় হামলাটি সংঘটিত হয়। ঘটনাস্থল ছিলো জাতিসংঘের সদর দফতরের পাশে ফর্টি সেকেন্ড স্ট্রিট এবং ফার্স্ট অ্যাভিনিউয়ে। এই ঘটনায় ৩৬ বছর বয়সি এক কৃষ্ণাঙ্গ নারী গুরুতর আহত হয়েছেন। এনওয়াইপিডি-এর গোয়েন্দা প্রধান জানিয়েছেন, হামলাকারী এর আগে বিভিন্ন অপরাধে অন্তত আটবার গ্রেফতার হয়েছিলেন। এদিকে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সিটি মেয়র এরিক অ্যাডামস। সিটি মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘আজকে নিউ ইয়র্ক সিটির তিন বাসিন্দা ছুরি হামলার শিকার হয়েছেন, যা অত্যন্ত ভয়াবহ ঘটনা। এই হামলায় দুজন প্রাণ হারিয়েছেন, একজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এ থেকে প্রমাণ হয় যে, সিটির আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি

হয়নি। তিনজনের ওপরই বিনা উসকানিতে হামলা করা হয়েছে।’ সন্দেহভাজন হামলাকারীকে ধরতে পুলিশকে সহায়তা করায় সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এরিক অ্যাডামস বলেন, ‘আমি নিউ ইয়র্কের সেই বাসিন্দাদের ধন্যবাদ জানাতে চাই, যারা হামলার খবর পুলিশকে জানিয়েছেন এবং সন্দেহভাজন হামলাকারীকে দ্রুত আটক করতে সহায়তা করছেন। আমি স্পষ্ট করে জানাতে চাই, আমাদের যাকে আটক করা দরকার ছিলো, আমরা তাকে আটক করেছি। এই মুহূর্তে আর কাউকে খুঁজছি না আমরা। তবে ঘটনার তদন্ত চলছে, নতুন কিছু জানা গেলেই আপনাদের জানানো হবে।’ এদিকে ঘটনার নিন্দা জানিয়ে এনওয়াইপিডি কমিশনার টম ডনলান বলেন, ‘এই ঘটনা সহ্য করা যায় না। ঘটনার পরপর যে সব কর্মকর্তাদের দ্রুত ও সাহসী পদক্ষেপের কারণে আরো

প্রাণহানি প্রতিরোধ করা গেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে, অফিসার গার্ভির কথা উল্লেখ করতেই হয়। তিনি এনওয়াইপিডির গর্ব।’ এনওয়াইপিডির গোয়েন্দা প্রধান জো এনি বলেন, ‘সেভেনটিন্থ প্রিসিংকটের টহল দল সন্দেহভাজন হামলাকারীকে আটক করে। এসময় তার কাছ থেকে দুটি রক্তমাখা ছুরি জব্দ করা হয়েছে। তার পরনের পোশাকেও রক্ত ছিলো। সন্দেহভাজন ব্যক্তি হিস্প্যানিক এবং তার বয়স ৫১ বছর। তাকে চলতি বছরের অক্টোবর শেষবার গ্রেফতার করেছিলো পুলিশ।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র মাদক-চাঁদাবাজির বিরোধিতা করায় প্রবাসীর জমি দখল করলেন গাজীপুর বিএনপির সদস্য সচিব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, আনোয়ারায় ১৩৮ জনের নামে মামলা বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ রণধীর জয়সওয়াল: বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলায় উদ্বেগ, কড়া নজর রাখছে ভারত ৪০০ বিলিয়ন রপ্তানির কানাডা বলছে ‘না’, অথচ ৮ বিলিয়ন রপ্তানির বাংলাদেশ মানছে সব মার্কিন শর্ত চ্যাম্পিয়নস লিগ ড্র: লিগ পর্বেই পিএসজি-বার্সা-ম্যান সিটি ধামাকা রদ্রি ও গর্ডনের অভিষেক, রাফিনিয়া-লোপেসের গোলে বার্সেলোনার জয় ইমরান-পুত্রদের সাক্ষাৎকার নেওয়ায় স্কাই স্পোর্টসকে ম্যাচ বর্জনের হুমকি পাকিস্তানের জুলাইবিরোধিতায় অভিযুক্ত ২৩১ শিক্ষকের একাডেমিক ফ্রিডম নিয়ে গোলটেবিল আলোচনা ৬ মাসে কর্মহীন ৬২ হাজার মানুষ, তারেক রহমানের বছরে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে বড় ধস: ‘সারা বিশ্ব বাংলাদেশে আসছে না’, বরং মুখ ফিরিয়ে নিচ্ছে রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও