মোহাম্মদ-হৃদয়ের নৈপুণ্যে হেসেখেলে ফাইনালে বরিশাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫

মোহাম্মদ-হৃদয়ের নৈপুণ্যে হেসেখেলে ফাইনালে বরিশাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
চিটাগং কিংসের ব্যাটারদের সর্ষেফুল দেখিয়েছিলেন পেসার মোহাম্মদ আলী। আর দলটির বোলারদের ছাতু বানিয়েছেন ব্যাটার তাওহিদ হৃদয়। এই দুজনের নৈপুণ্যে হেসেখেলেই টানা দ্বিতীয়বারের মতো বিপিএল ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফাইয়ারে চিটাগংকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে তামিম ইকবালের দল। চিটাগংয়ের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে বরিশাল। অধিনায়ক তামিম ও হৃদয় মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৫৫ রান। নবম ওভারে তামিমকে ফেরান চিটাগং পেসার খালেদ আহমেদ। ২৬ বলে ৪ চারে ২৯ রান করেন বরিশাল অধিনায়ক। তবে তামিম ফিরলেও হৃদয়ের মনোযোগে ব্যাঘাত ঘটেনি। দ্বিতীয় উইকেটে ইংলিশ ব্যাটার ডেভিড ম্যালানকে নিয়ে ৯৫ রানের অবিচ্ছিন্ন এক জুটি গড়েন তিনি। ৯

চার ও ২ ছক্কায় তার ৫৬ বলে খেলা ৮২ রানের হার না মানা ইনিংসে ১৭.২ ওভারে ১ উইকেট খুইয়ে-ই লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। হৃদয়কে সঙ্গ দেওয়া ম্যালান অপরাজিত থাকেন ৩৪ রানে। এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে প্রথম কোয়ালিফাইয়ারে টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। তবে ব্যাটিংয়ে নামতেই ব্যাকফুটে চলে যায় চট্টলার দলটি। ৩৪ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে বসে তারা। আগুনে বোলিংয়ে চিটাগংয়ের ব্যাটারদের চেপে ধরেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী। পঞ্চম উইকেটে পারভেজ হোসেন ইমন এবং শামিম হোসেন মিলে ৭৭ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন। চতুর্দশ ওভারে রিশাদ হোসেনের বলে ইমন ফিরতি ক্যাচ দিয়ে আউট হলে ভাঙে সে জুটি।

ফেরার আগে ৩৬ বলে সমান ৩৬ রান করেন এই ওপেনার। আর ১৯তম ওভারে মোহাম্মদ আলীর বলে ফেরার আগে শামিমের ব্যাটে আসে ৪৭ বলে ৭৯ রান। ৯ চার এবং ৪ ছক্কায় ইনিংস সাজান তিনি। চট্টলার দলটির পক্ষে শুধু এই দুই ব্যাটার-ই দুই অঙ্কের দেখা পেয়েছেন। চিটাগংয়ের ব্যাটিং অর্ডারের ওপর দিয়ে স্টিমরোলার চালিয়ে দেওয়া মোহাম্মদ আলী করেছেন টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং। ৪ ওভারে স্রেফ ২৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন তিনি। দুই উইকেট ঝুলিতে পুরেছেন ক্যারিবিয়ান বোলার কাইল মায়ার্স। বরিশালের কাছে হারলেও ফাইনালে জায়গা করে নেওয়ার আরেকটি সুযোগ পাচ্ছে চিটাগং। আগামী ৫ ফেব্রুয়ারি একই মাঠে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবে তারা। আজ (সোমবার)

দিনের প্রথম ম্যাচে এলিমিনেটরে রংপুরকে রাইডার্সকে সমান ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলার যোগ্যতা অর্জন করে মেহেদী হাসান মিরাজের খুলনা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু