মোদিকে যেভাবে বোকা বানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫

মোদিকে যেভাবে বোকা বানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
ওয়াশিংটনের আকাশে আলো ঝলমল করছে। হোয়াইট হাউসে চলছে একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক। সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিতে কঠোরতার ছাপ স্পষ্ট। দক্ষিণ এশিয়ার রাজনীতি ও বাণিজ্যে নতুন খেলায় নেমেছেন তিনি। দক্ষিণ এশিয়ায় ভারত-মার্কিন সম্পর্ক সবসময় আলোচনার কেন্দ্রে থাকে। ট্রাম্প ক্ষমতায় আসার পর এই সম্পর্ক কোন দিকে যাবে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে ছিল নানা জল্পনা। কিন্তু এত দ্রুত পরিবর্তন আসবে, তা অনেকেই ভাবেননি। গত ২৭ জানুয়ারি নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। আলোচনার পর উভয় দেশের পক্ষ থেকে ইতিবাচক বার্তা আসে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই দৃশ্যপট বদলে যায়। ট্রাম্প স্পষ্ট জানান, ভারত ও চীন দীর্ঘদিন

ধরে মার্কিন বাজারের সুবিধা নিচ্ছে। এবার সময় এসেছে নীতিতে পরিবর্তনের। তিনি বলেন, ভারত যদি আমেরিকান পণ্যে উচ্চ কর আরোপ করে। তাহলে যুক্তরাষ্ট্রও পাল্টা ব্যবস্থা নেবে। ট্রাম্পের এই ঘোষণা ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের নীতি আগের মার্কিন প্রেসিডেন্টদের থেকে সম্পূর্ণ আলাদা। তার নেতৃত্বে ভারত-মার্কিন সম্পর্ক নতুন মোড় নিতে পারে। ভারত কি এই পরিস্থিতির জন্য প্রস্তুত? নাকি সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে? সেই প্রশ্নের উত্তর দেবে সময়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস দক্ষিণ চীন সাগর ঘিরে ফের বিতর্ক, উত্তপ্ত ভূরাজনীতি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’ ভারতে চালু হলো হাইড্রোজেন চালিত ট্রেন শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার