মেট্রোরেল বন্ধের প্রভাবে রাজধানী জুড়ে তীব্র যানজট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫

মেট্রোরেল বন্ধের প্রভাবে রাজধানী জুড়ে তীব্র যানজট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫ |
রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকায় আজ সোমবার সকাল থেকেই চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও অফিসগামী মানুষ। সকালে অফিস সময়ে রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে দেখা গেছে তীব্র যানজট। দুর্ঘটনার পর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জরুরি ভিত্তিতে মেরামতের কাজ শুরু করে। সকাল থেকে ফার্মগেট এলাকায় রেললাইন মেরামতের কারণে খেজুরবাগান থেকে ফার্মগেট পর্যন্ত সড়কের একটি অংশ আংশিকভাবে বন্ধ রাখা হয়। এতে মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট, সোনারগাঁও, রেইনবো, বিজয় সরণি, উড়োজাহাজ মোড় এবং আগারগাঁও পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। তেজগাঁও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, মেট্রোরেল বন্ধ থাকায় সাধারণ

মানুষ বিকল্প পরিবহন হিসেবে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলে যাত্রা করছেন। এতে রাস্তায় যানবাহনের চাপ বেড়ে যানজটের মাত্রা আরও তীব্র হয়েছে। এদিকে রেইনবো ক্রসিং এলাকায় একটি বড় লরি বিকল হয়ে পড়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামা যানবাহনের চলাচলও ব্যাহত হয়। ফলে ওই এলাকায় যানজট দীর্ঘসময় স্থায়ী হয়। অন্যদিকে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লেক রোড এলাকায় মিছিল ও সমাবেশের কারণে সড়কে অতিরিক্ত ভিড় দেখা দেয়। হেঁটে ও পিকআপ-ট্রাকযোগে বিপুলসংখ্যক নেতা-কর্মী ওই এলাকায় সমবেত হওয়ায় যান চলাচল আরও বাধাগ্রস্ত হয়। জনগণের দুর্ভোগ লাঘবে তেজগাঁও ট্রাফিক বিভাগ মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম পাশে বিকল্প ডাইভারশন চালু করেছে। বিভাগটির কর্মকর্তারা জানিয়েছেন, তারা যানজট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের

আমলে বাস্তবায়িত সফল প্রকল্পগুলোর মধ্যে অন্যতম মেট্রোরেল বর্তমানে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে আকস্মিক এ দুর্ঘটনা ও মেরামতকাজের কারণে আজকের দিনে পুরো রাজধানীজুড়ে এর প্রভাব পড়েছে তীব্রভাবে, যা নগরবাসীর দৈনন্দিন জীবনে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোহাম্মদপুরে ‘ককটেল’ বিস্ফোরণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের ৫ ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ ভারতে চাকরির পরীক্ষা যেভাবে ক্ষোভের কারণ বৃষ্টি ঝরবে আগামী কয়েক দিন, শঙ্কা বন্যা পরিস্থিতির ইরানকে শাস্তি দিতে ‘সৃজনশীল উপায়’ খুঁজছে যুক্তরাষ্ট্র সমালোচনার মুখে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিজ্ঞপ্তি বদলাল বিদ্যুৎ বিভাগ ‘পানি সরাও, মানুষ বাঁচাও’ স্লোগানে যশোরে ডিসি অফিস ঘেরাও স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন অভিনেতা আলভী ইয়াশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ট্রলের জবাব দিলেন হুমা আনুষ্ঠানিক ঘোষণার আগেই গুগল পিক্সেল ১১ সিরিজের দামের তথ্য ফাঁস ৮৩% জেন-জি কনটেন্ট তৈরি করছে ২৪-এ সরকার বিরোধী অবস্থানে থাকলেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চান তসলিমা নাসরিন রাবিতে যুদ্ধাপরাধীদের ছবিসংবলিত বিলবোর্ড, বাংলাদেশ ছাত্রলীগের নিন্দা ও প্রতিবাদকারীদের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি কাঁচা মরিচের দামের আগুন কমাতে ভারতেই ঝুকছেন ব্যবসায়ীরা গ্যাস ও কাঁচামালের সংকটে চট্টগ্রামের তিন সার কারখানায় উৎপাদন ব্যাহত, আমন মৌসুমে সরবরাহ নিয়ে শঙ্কা নতুন অর্থবছরের শুরুতেই কমল রপ্তানি আয়, পোশাক খাতেও নেতিবাচক প্রবৃদ্ধি গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম, উৎপাদন ব্যাহত শিল্পে, ভোগান্তিতে লাখো গ্রাহক উচ্চমূলে মার্কিন এলনজি কিনেও কাটছে না গ্যাস সংকটঃ সিএনজি স্টেশনে ফের দীর্ঘ লাইন, ভোর থেকে দুপুর গড়িয়েও মিলছে না গ্যাস পাকিস্তান সেনাবাহিনীর ইসলামীকরন: কোরআন-উদ্ধৃতি দিয়ে ভারত-আফগানদের কাফের আখ্যা সেনাবাহিনীর মূখপাত্রের ভুতুড়ে বিদ্যুৎ বিলে নাকাল দেশ, তালাবদ্ধ বাসাতেও হাজার টাকার বিল!