ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন
গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী
শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য
নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ
নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২
বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬
মেক্সিকো উপসাগরের নাম ‘আমেরিকা উপসাগর’ করবে গুগল ম্যাপস
গুগল ম্যাপসে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করবে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) তারা এ ঘোষণা দেন। তবে মার্কিন ভৌগোলিক নাম ব্যবস্থায় আপডেট হওয়ার পর কার্যকর হবে। আলাস্কার ডেনালি পর্বতের নামও পরিবর্তন করে ‘মাউন্ট ম্যাককিনলে’ রাখবে গুগল ম্যাপস।
একটি এক্স পোস্টে গুগল জানিয়েছে, আমরা গুগল ম্যাপসের মধ্যে নামকরণ সম্পর্কিত কয়েকটি প্রশ্ন পেয়েছি। আমরা সরকারী উৎসে নাম পরিবর্তন হলে সেগুলো প্রয়োগ করার জন্য দীর্ঘদিনের একটি পদ্ধতি অনুসরণ করি। তবে অন্যান্য দেশের ব্যবহারকারীরা ম্যাপসে উভয় নামই দেখতে পাবেন, যা দীর্ঘদিনের একটি নিয়ম।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণের দিন এই নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন। যা তার প্রচারাভিযানের প্রতিশ্রুতি
বাস্তবায়নের একটি অংশ। ফেডারেল সরকার ইতিমধ্যেই উভয় নাম পরিবর্তনের এই নির্দেশ আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছে। মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন নতুন হলেও, দেশের সর্বোচ্চ শৃঙ্গের নামকরণ নিয়ে বিতর্ক বহু বছর ধরে চলছে। ২০১৫ সালে ওবামা প্রশাসন আনুষ্ঠানিকভাবে এর নাম ‘ডেনালি’ রাখে। যা স্থানীয় আদিবাসীরা এক সময় ব্যবহার করত। সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলির নামে পর্বতটির নাম আবার রাখা হয়েছে। তিনি কখনও আলাস্কায় যাননি। ১৮৯৭ সালে সোনার অনুসন্ধানকারীর লেখা একটি প্রবন্ধে প্রথমবার তার নাম শৃঙ্গটির জন্য ব্যবহৃত হয় এবং ১৯০১ সালে তার হত্যার পর এটি জনপ্রিয় হয়।