মৃত জিম্মিদের লাশ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

মৃত জিম্মিদের লাশ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার পাঁচ ইসরাইলি জিম্মির মরদেহ ফেরত দেবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এসব লাশ গ্রহণে প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম কান পাবলিক ব্রডকাস্টার এ তথ্য জানিয়েছে। চুক্তিতে বলা আছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার ৩৩তম দিনে মৃত জিম্মিদের লাশ ফেরত দেওয়া হবে। ওই ৩৩তম দিনটি আগামী বৃহস্পতিবার পড়বে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই পাঁচ জিম্মি হামাসের কাছে থাকা অবস্থায় মারা গেছেন। তবে তারা কীভাবে মারা গেছেন সেটি জানানো হয়নি। দখলদার ইসরাইলের যত জিম্মি এখন পর্যন্ত মারা গেছেন তাদের বেশিরভাগই তাদের সেনাদের নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করে হামাস। যে জিম্মিদের লাশ ফেরত পাঠানো হবে তাদের নাম বৃহস্পতিবার সকালে ইসরাইলকে জানাবে ফিলিস্তিনি

সশস্ত্র গোষ্ঠীটি। গাজা থেকে লাশগুলো ইসরাইলে পৌঁছানোর পর সেগুলো আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে নিয়ে যাবে ইসরাইলি সেনাদের অ্যাম্বুলেন্স। ওই সময় তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কাজটি করা হবে। যখন পরিচয় নিশ্চিত হওয়া যাবে ঠিক তখনই তাদের পরিবারকে এ ব্যাপারে অবহিত করা হবে। কান পাবলিক ব্রডকাস্টার পাঁচ জিম্মির লাশ কথা বললেও; আরেক সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজ জানিয়েছে, ওইদিন চারটি মরদেহ ফেরত দেওয়া হবে। দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। বৃহস্পতিবার মৃত জিম্মিদের লাশ পাঠানোর পর আগামী শনিবার তিন জীবিত জিম্মিকে মুক্তি দেবে হামাস। সূত্র: টাইমস অব ইসরাইল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”