মুসলিম একটি দেশে মৃত্যুদণ্ড ২৪৫, যাবজ্জীবন ৯৫৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫

মুসলিম একটি দেশে মৃত্যুদণ্ড ২৪৫, যাবজ্জীবন ৯৫৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ |
মাদক চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরাক। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মাদক সংক্রান্ত মামলায় ২৪৫ জন আন্তর্জাতিক মাদক চোরাচালানকারীকে মৃত্যুদণ্ড ও ৯৫৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির বিশেষ আদালত। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। খবর শাফাক নিউজের। মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন প্রদেশে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য এসেছে। ২০২৫ সালের প্রথম তিন মাসেই মাদক সংশ্লিষ্ট অভিযোগে ৩ হাজার ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৯৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ সময়ে নিরাপত্তা বাহিনী দুই টনের বেশি মাদক জব্দ করেছে। শুধু বাগদাদের আল-রুসাফা কেন্দ্রীয় তদন্ত আদালতের আওতায় দেড় টনের বেশি মাদক জব্দ করা হয়েছে। বিশেষজ্ঞরা

বলছেন, দক্ষিণ-পশ্চিম এশিয়া, উপসাগরীয় অঞ্চল ও ইউরোপকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ চোরাচালান রুটের সংযোগস্থলে অবস্থিত ইরাক। ফলে এটি এখন মাদক পাচারের কেন্দ্র ও বাজারে পরিণত হয়েছে। বিশেষ করে সিনথেটিক ড্রাগ বা কৃত্রিম মাদকের বাজার দিন দিন বাড়ছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর সম্প্রতি জানিয়েছে, ইরাকসহ এ অঞ্চলে ক্যাপটাগন ও মেথঅ্যামফেটামিন জাতীয় মাদকের জব্দকৃত পরিমাণ দ্রুত বাড়ছে। ফলে মাদক নিয়ন্ত্রণে নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে ইরাক সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব অপরাধ নিয়ন্ত্রণে তারা দেশের ভেতরে মাদক সিন্ডিকেট ভাঙার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতাও জোরদার করছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান সত্ত্বেও সিনথেটিক ড্রাগের সরবরাহ ও ব্যবহার ঠেকানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাদকবিরোধী এ কঠোর অভিযানে

ইরাকের বিচার বিভাগ, পুলিশ এবং বিশেষ বাহিনী সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, ইরাক একটি মুসলিম প্রধান দেশ। দেশটির জনসংখ্যার বিশাল অংশই মুসলমান, যাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলিম এবং উল্লেখযোগ্য সংখ্যক সুন্নি মুসলিম রয়েছেন। ইসলাম ধর্ম অনুযায়ী মাদকদ্রব্য গ্রহণ, বিক্রি, উৎপাদন ও চোরাচালান—সবই হারাম (নিষিদ্ধ) হিসেবে বিবেচিত। তাই ইরাকের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মাদকের বিরুদ্ধে আইন কঠোর এবং এ বিষয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও কঠোর অবস্থান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল