মুজিবের ঠাঁই হলো মুম্বাইয়ে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

মুজিবের ঠাঁই হলো মুম্বাইয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
আইপিএলের মেগা নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স দলে টেনেছিল আফগান স্পিনার মোহাম্মদ গাজানফারকে। তার জন্য ৪ কোটি ৮০ লাখ রুপি খরচ করেছিল তারা। কিন্তু বিধি বাম! চোটের কারণে আইপিএলে খেলা হচ্ছে না তার। গাজানফারের বদলি খুঁজতে খুব বেশি দূরে তাকায়নি মুম্বাই। আরেক আফগান স্পিনার মুজিব উর রহমানকেই দলে ভিড়িয়েছে তারা। রোববার (১৬ ফেব্রুয়ারি) মুম্বাই ইন্ডিয়ানস নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মুজিবকে দলে টানার বিষয়টি নিশ্চিত করেছে। মুজিবের ছবি পোস্ট করে ক্যাপশনে তারা লিখেছেন, ‘আফগান অফস্পিনার মুজিব উর রহমানকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। তিনি গাজানফারের বদলে এসেছেন। চোটে পড়ায় গজনফার ২০২৫ আইপিএল থেকে ছিটকে গেছেন। মুজিব আফগানিস্তানের প্রতিনিধিত্ব করা অন্যতম তরুণ এক ক্রিকেটার এবং আইপিএলে ১৭ বছর

বয়সে অভিষেক থেকে প্রভাব রাখছেন। গাজানফার দ্রুত সুস্থ হয়ে উঠুন, সেটাই আমরা চাচ্ছি। আর মুজিবকে আমাদের পরিবারে উষ্ণ অভ্যর্থনা জানাই।’ জানা যায়, গাজানফারের এলফোর ভার্টেব্রায় চিড় ধরা পড়েছে, যার ফলে তাকে কমপক্ষে চার মাস ক্রিকেটের বাইরে থাকতে হবে। এই চোটের কারণে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা হয়নি তার। তার পরিবর্তে নাঙ্গেয়াল খারোটিকে চ্যাম্পিয়নস ট্রফির দলে নিয়েছে আফগানরা। প্রসঙ্গত, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে বেশ কদর রয়েছে মুজিবের। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৫৬ ম্যাচে ৬.৭৫ ইকোনমিতে নিয়েছেন ২৭৫ উইকেট। তবে ২০২১ সালের পর আর আইপিএলে দেখা যায়নি তাকে। কয়েক বছর বিরতির পর এবার মুম্বাইয়ের জার্সিতে আইপিএলে প্রত্যাবর্তন হচ্ছে তার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ