মুক্তিযুদ্ধে ১২৫৬ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মুক্ত, আদালতে নীরব ছিল ইউনুস সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৫

আরও খবর

পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে

‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’

হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা

ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায়

বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স-২০২৬ কি আদৌ মুক্ত ও জবাবদিহিতামূলক সংবাদ মাধ্যমের পক্ষে?

‘সক্ষমতা বাড়াতে’ দরপত্র ছাড়াই র‌্যাবের জন্য ১৬৩টি গাড়ি সরাসরি ক্রয়ের অনুমোদন

মুক্তিযুদ্ধে ১২৫৬ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মুক্ত, আদালতে নীরব ছিল ইউনুস সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ |
মুক্তিযুদ্ধে মানবতা (Crime against humanity during liberation war in Bangladesh) বিরোধী অপরাধে যুক্ত থাকার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত (death sentenced) আসামি (convicted) এটিএম আজহারুল ইসলামকে (Jamat-I-Islami leader ATM Ajharul Islam) মুক্তি দিল বাংলাদেশের আদালত। দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়জ রেফাত আহমেদের (Chief Justice Saiyad Refat Ahmed, Bangladesh Supreme Court) নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ মঙ্গলবার এই রায় দেয়। ২০১৫ সালে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (International Crime Tribunal) ওই ব্যক্তিকে ফাঁসির সাজা দেয়। এতদিন তিনি দফায় দফায় আপিল মামলা চালিয়ে যাচ্ছিলেন। জামাত নেতা আজাহারুল ইসলামের বিরুদ্ধে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ চলাকালে ১২৫৬ জনকে হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক, নির্যাতন ও গুরুতর

জখম করা ছাড়াও শতশত বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ ছিল। শেখ হাসিনা সরকার মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তির মানবতাবিরোধী কার্যকলাপের বিচারের জন্য অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছিল। ওয়াকিবহাল মহল বলছে, বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অররাধে যুক্ত থাকার অভিযোগে মৃত্যুদড়ণ্ডপ্রাপ্ত আসামির সাজা মকুবের দৃষ্টান্ত এটাই প্রথম। ইতিমধ্যেই এই রায় নিয়ে বিচার মহলে জল্পনা তৈরি হয়েছে। আদালতে শুনানিতে সরকার পক্ষ আপিলের জোরালো বিরোধিতা করেনি, শুনানিতেই স্পষ্ট ছিল। সরকারের উচ্চতম মহলের উপর চাপ তৈরি করে জামাত নেতারা এই রায় আদায় করেছেন বলে গুঞ্জন। জামাতের আমির শফিকুর রহমান দু’দিন আগে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছিলেন। শীর্ষ সেনাকর্তাদের সঙ্গেও কথা হয় তাঁর। অনেকেই অভিযোগ করছেন, আপিলের বিরোধিতা

না করতে আগাম দৌত্যে নেমেছিলেন জামাত কর্তা। বিদেশ সফররত এক শীর্ষস্থানীয় বিচারপতির তড়িঘড়ি সফর শেষ করে দেশে ফিরে এক পদস্থ সরকারি কর্তার সঙ্গে একান্তে বৈঠককেও অনেকে এই রায়ের সঙ্গে সম্পৃক্ত মনে করছেন। এর আগেও গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মুক্তি নিয়ে বাংলাদেশে জল্পনা তৈরি হয়। মহম্মদ ইউনুসের জমানায় তা প্রবণতায় পরিণত হয়েছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার রায় ঘোষণার সময় আদালতে জামাতের শীর্ষ নেতাদের অনেকেই উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মহম্মদ তাহের, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক ‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’ হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায় বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী