মিয়ানমারের জান্তাপ্রধানের গ্রেপ্তারি পরোয়ানা চান আইসিসির কৌঁসুলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪

মিয়ানমারের জান্তাপ্রধানের গ্রেপ্তারি পরোয়ানা চান আইসিসির কৌঁসুলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ |
মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলির কার্যালয়। আজ বুধবার প্রধান কৌঁসুলির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করা হবে। আবেদন করলে বিষয়টি আইসিসির তিন সদস্যের একটি বিচারক প্যানেলের কাছে চলে যাবে। রোহিঙ্গাদের বাড়িঘর থেকে উচ্ছেদ ও তাঁদের ওপর চালানো নির্যাতনের জন্য মিন অং হ্লাইংয়ের দায়ী হওয়ার ‘যৌক্তিক ভিত্তি’ থাকলে এবং তিন বিচারক যদি একমত হন, তাহলে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক আন্তর্জাতিক এই আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন। এ সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্ধারিত কোনো

সময়সীমা নেই। তবে আইসিসি থেকে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারির ক্ষেত্রে সাধারণত প্রায় তিন মাসের মতো সময় লাগে। আইসিসির প্রধান কৌঁসুলির কার্যালয়ের বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে ব্যাপক, নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্ত করার পর মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিয়নামার নিয়ে আরও অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘মিয়ানমার সরকারের উচ্চ পর্যায়ে থাকা কর্তাব্যক্তিদের বিরুদ্ধে এই প্রথমবারের মতো গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করতে যাচ্ছে আইসিসির প্রধান কৌঁসুলির কার্যালয়। আগামী দিনগুলোয় এ রকম আরও আবেদন করা হবে।’ মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির

জন্য এ সিদ্ধান্তের বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে মিয়ানমারের জান্তাপ্রধানের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে কোনো সাড়া পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পলাশীর পতনের ঠিক ১৯২ বছর পরে বাংলার জেগে ওঠার উপখ্যান মেসির রেকর্ড গড়া গোলটি অবৈধ ছিল, বললেন সাবেক গোলরক্ষক ইউজিসি-তে ছাত্র বহিষ্কারের প্রতিবাদে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যানার চীন-ভারত কৌশলগত অংশীদারিত্ব জোরদারের আহ্বান, স্থগিত আলোচনা চালুর ওপর জোর ঝিনাইদহে চরম উত্তেজনা: পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ নেতা বিজুকে ছিনিয়ে নিলো জনতা ‘মাজারবিদ্বেষীদের’ সঙ্গে নিয়ে শেষ দিনে ‘মাজারে ডিসিগিরি’ করে গেলেন সারওয়ার আলম রাজস্ব ঘাটতির চাপ তীব্র, বাড়ছে অর্থ ব্যবস্থাপনার সংকট ভ্যাট বৃদ্ধির প্রভাবে রডের দাম টনপ্রতি বেড়েছে ২ হাজার টাকা আওয়ামী লীগ ঠেকাতে মরিয়া সরকার; পুলিশ-র‍্যাব-আর্মির পর এবার যুক্ত হলো বিজিবি রোনালদোকে কখন ‘তুলতে হবে’, শিখতে হবে কোচকে এক জুতোর পেছনে ৩ জন রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল নয়, বাদীর আবেদন নথিভুক্ত বিশ্ববাজারে কমল তেলের দাম গান গেয়ে ভাইরাল সেই ঢাবি শিক্ষককে অব্যাহতি ঢাবির সিন্ডিকেটের সিদ্ধান্তে বরখাস্ত ৩ শিক্ষক, অব্যাহতি দুজনের রাঙামাটিতে আ.লীগের ১০ নেতাসহ আটক ১৬ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য আওয়ামী লীগের নতুন করে দেশ গড়ার প্রত্যয় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী