মাহাথিরের মৃত্যুর গুজব, হাসপাতালে সাংবাদিকদের ভিড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪

মাহাথিরের মৃত্যুর গুজব, হাসপাতালে সাংবাদিকদের ভিড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪ |
মালয়েশিয়ার জনপ্রিয় নেতা তুন ড. মাহাথির মোহাম্মদের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ফেসবুকে অনেকেই তার মৃত্যুর খবর প্রচার করে স্ট্যাটাস দেন। তবে মালয়েশিয়া ও বিশ্বের প্রধান প্রধান গণমাধ্যম সূত্রে জানা গেছে, ড. মাহাথির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থাও স্থিতিশীল। মালয়েশিয়া থেকে প্রকাশিত নিউ স্ট্র্যাইট টাইমস অনলাইন জানায়, রাজধানী কুয়ালালামপুরের দ্য ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন রয়েছেন মালয়েশিয়ার সাবেক এ প্রধানমন্ত্রী। ওই হাসপাতালের বাইরে সাংবাদিকদের ভিড় দেখা গেছে। আইজেএন হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ছয়দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন ৯৬ বছর বয়সের এই নেতা। তবে ড. মাহাথিরের পরিবার ও মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা নিয়ে কোনো তথ্য জানানো হয়নি। গত রোববার তার

মেয়ে দতিন মেরিনা এক বিবৃতি প্রকাশ করেন। ওই বিবৃতিতে তিনি জানান যে, তার পিতার (মহাথির) চিকিৎসা চলছে। ড. মাহাথির সে সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন বলেও জানান তিনি। এর আগে মাহাথির মোহাম্মদ গত ১৬ ডিসেম্বর আইজেএন হাসপাতালে ভর্তি হন। ২২ ডিসেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। পরে গত ৮ জানুয়ারি তিনি আবারও হাসপাতালে ভর্তি হন। ১৯৮৯ ও ২০০৭ সালে দুইবার বাইপাস সার্জারি হয়েছে মাহাথির মোহাম্মদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়’ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য রাশিয়ার মাউন্ট এলব্রাসে ঝড়ে আটকা পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু এক ব্যাগে পুরো পৃথিবী জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন?