মাস্কের পায়ে ট্রাম্পের চুম্বনের ভিডিও নিয়ে যুক্তরাষ্ট্রে তোলপাড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

মাস্কের পায়ে ট্রাম্পের চুম্বনের ভিডিও নিয়ে যুক্তরাষ্ট্রে তোলপাড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
এলন মাস্কের পায়ে প্রেসিডেন্ট ট্রাম্পের চুম্বন করা ভিডিও নিয়ে যুক্তরাষ্ট্রব্যাপী তোলপাড় শুরু হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট (এইচইউডি) ভবনের টেলিভিশন স্ক্রিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি করা একটি ভিডিও প্রচারিত হয়। এ ভিডিওটি স্পষ্টতই তাদের সম্পর্ককে ব্যঙ্গ করে তৈরি করা হয়েছে। কম্পিউটার-উৎপন্ন ভিডিওটির উপরে লেখা ছিল ‘লং লিভ দ্য রিয়েল কিং’ (বেঁচে থাকুন প্রকৃত রাজা), যা ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্টের প্রতি ইঙ্গিত করে। সেখানে তিনি লিখেছিলেন ‘লং লিভ দ্য কিং’। এই ভিডিও চলাকালীন এইচইউডি ভবনের স্ক্রিনগুলোর ছবি সংগ্রহ করেছে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। এই ঘটনাটি এমন সময়ে ঘটেছে যখন ট্রাম্প প্রশাসন এইচইউডি -এ প্রায় ৪,০০০ ফেডারেল কর্মী ছাঁটাইয়ের প্রস্তাব করেছে, যা

সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। ​ এইচইউডি-এর মুখপাত্র কেসি লাভেট এক বিবৃতিতে দ্য হিলকে জানান, ‘ট্যাক্সপেয়ারদের অর্থ এবং সম্পদের আরেকটি অপচয়। এতে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে’। টেসলার সিইও এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এর মালিক এলন মাস্ক এখন ট্রাম্পের অন্যতম শক্তিশালী মিত্র হয়ে উঠেছেন এবং তিনি বিভিন্ন ফেডারেল সংস্থার ওপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে। এর মধ্যে হাজার হাজার সরকারি কর্মচারী ছাঁটাইয়ের ঘটনাও রয়েছে। তিনি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজিই) পরিচালনার জন্য নিযুক্ত হন যা প্রশাসনকে ব্যয় ও কর্মীসংখ্যা হ্রাসের বিষয়ে পরামর্শ দেয়। মাস্ক সম্প্রতি বিতর্ক সৃষ্টি করেন যখন তিনি এক্স-এ পোস্ট করেন যে সরকারি কর্মচারীদের একটি গণ-ইমেইলে তাদের আগের

সপ্তাহের পাঁচটি সাফল্যের তালিকা দিতে হবে, অন্যথায় সেটি তাদের পদত্যাগ হিসেবে গণ্য হবে। তবে একাধিক সংস্থা তাদের কর্মীদের এই ইমেইলের জবাব না দিতে বলে। ট্রাম্প এবং মাস্কের সম্পর্ক ট্রাম্পের ক্ষমতার সঙ্গে মাস্কের প্রভাব বৃদ্ধি পাওয়ার পর থেকে বিতর্কের বিষয় হয়ে উঠেছে। ডেমোক্র্যাটরা এবং সমালোচকরা ট্রাম্পকে চটানোর কৌশল হিসেবে প্রচার করছেন যে, মূলত মাস্কই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। তবে এই মাসের শুরুতে এক যৌথ সাক্ষাৎকারে ট্রাম্প ও মাস্ক দাবি করেন যে, মিডিয়া ইচ্ছাকৃতভাবে তাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল