মাস্কের ই-মেইলের জবাব না দিতে কর্মীদের নির্দেশ দিল পেন্টাগন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ February, ২০২৫

মাস্কের ই-মেইলের জবাব না দিতে কর্মীদের নির্দেশ দিল পেন্টাগন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ February, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির ফেডারেল সরকারের কর্মচারীদের কাছে সম্প্রতি ই-মেইল পাঠিয়েছে। গত শনিবার সন্ধ্যায় পাঠানো ওই ই-মেইলে কর্মচারীদের আগের সপ্তাহের কাজের বিবরণ দিতে বলা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে জবাব না দিলে তাদের চাকরি হারানোর ঝুঁকির কথা বলা হয়েছে ই-মেইলে। তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অন্তত ৩টি সংস্থা ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) পাঠানো ই-মেইলের জবাব না দিতে কর্মীদের পরামর্শ দিয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্রের অন্তত তিনটি ফেডারেল সংস্থা — এফবিআই, স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগন — প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) নেতৃত্বদানকারী ইলন মাস্কের একটি নির্দেশ উপেক্ষা

করার জন্য কর্মচারীদের নির্দেশ দিয়েছে বলে রোববার মিডিয়া রিপোর্টে উঠে এসেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে মাস্ক তার দাবিকে আরও শক্তিশালী করে বলেছেন, জবাব দিতে ব্যর্থ হলে তা পদত্যাগ হিসেবে নেওয়া হবে। তিনি এই প্রয়োজনীয়তাটিকে ‘প্রেসিডেন্ট (ট্রাম্পের) নির্দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’ হিসেবেও বর্ণনা করেছেন। মূলত মাস্কের এই ই-মেইলের জেরে প্রশাসনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেই প্রেক্ষাপটেই মার্কিন সরকারের এই তিন সংস্থা তাদের কর্মীদের মাস্কের ই-মেইলের জবাব না দিতে পরামর্শ দিল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ডিরেক্টর কাশ প্যাটেল তার কর্মীদের ‘কোনও ধরনের প্রতিক্রিয়া দেওয়া থামাতে’ বলেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, তার সংস্থাটি স্বাধীনভাবে অভ্যন্তরীণ পর্যালোচনাগুলো পরিচালনা করবে। অন্যদিকে মার্কিন স্টেট

ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা স্পষ্ট করে জানিয়েছেন, কোনও কর্মচারী তাদের ডিপার্টমেন্ট চেইন অব কমান্ডের বাইরে তাদের কার্যকলাপের বিষয়ে অন্যত্র রিপোর্ট করতে বাধ্য নয়। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনও অনেকটা একই ধরনের কথা জানিয়েছে। পেন্টাগনের সিনিয়র কর্মকর্তা ড্যারিন সেলনিক ই-মেইলের মাধ্যমে কর্মীদের বলেছেন, যখন এবং যদি কখনও প্রয়োজন হয় তাহলে ওপিএম থেকে আপনারা যে ই-মেইল পেয়েছেন সেগুলোর প্রতিক্রিয়াগুলো সমন্বয় করবে (প্রতিরক্ষা) বিভাগ। অবশ্য হোয়াইট হাউস এই বিতর্কের বিষয়ে কোনও মন্তব্য করেনি, তবে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্কের প্রচেষ্টার প্রশংসা করে বলেছেন, ‘সরকারি বর্জ্য, জালিয়াতি এবং অপব্যবহারের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে’ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা