মাশরাফি-সাকিবদের দেখানো পথেই হাঁটতে চান মিরাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৫

মাশরাফি-সাকিবদের দেখানো পথেই হাঁটতে চান মিরাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ |
মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়কদের মধ্যে একজন। তার অধীনেই ওয়ানডে ফরম্যাটে অভিষেকটা হয়েছিল মেহেদী হাসান মিরাজের। কালের বিবর্তনে সেই মিরাজই এখন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তিনি নেতৃত্ব পেয়েই জানালেন, মাশরাফিসহ অতীতে যেসব অধিনায়কের সান্নিধ্য পেয়েছেন, তাদের দেখানো পথে হেঁটেই সাফল্য পেতে চান। তিনি আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশ দলে আমার যখন অভিষেক হয়, তখন মাশরাফি ভাইয়ের অধীনে খেলেছি। এরপর অনেক অধিনায়ককে পেয়েছি। তো এটা আমার জন্য ভালো লাগার বিষয় যে, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। এটা এখন আমি আমার অধিনায়কত্বে কাজে লাগাতে পারব।’ অধিনায়ক তো বটেই, সিনিয়রদের ওপর দায়িত্বটা থাকে দলের জুনিয়রদের আগলে রাখার। মাশরাফির অধীনে থেকে বিষয়টা

খুব কাছ থেকে দেখেছেন মিরাজ। এবার একই কাজটা নিজে অধিনায়ক হয়েও করতে চান তিনি। জুনিয়রদেরকে ভালো পারফর্ম করার টোটকাও বাতলে দিতে চান, জানালেন তিনি। মিরাজের কথা, ‘দেখেন এখন আমাদের অনেক দায়িত্ব নেওয়ার সময় চলে এসেছে। অনেক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, ৮-৯ বছর ধরে খেলছি। যারা জুনিয়র আছে, তাদের অবশ্যই পারফর্ম করতে হবে কীভাবে সেটা সাজেস্ট করব, যেটা আমরা বড় ভাইদের কাছ থেকে পেয়েছি। চেষ্টা করব সেভাবে হেল্প করতে, ড্রেসিং রুমটাকে ওভাবেই রাখার জন্য। যেই ড্রেসিং রুমে থাকে, সে যেন অনুভব করে যে আমি একা নই, আমার সঙ্গে সবাই আছে।’ তবে অধিনায়কত্বের মানে যে শুধু ড্রেসিংরুম সামলানো, এমনটাও নয়। বিষয়টা মিরাজও জানেন ভালোভাবেই। মাঠে

দাঁড়িয়ে, কিংবা মাঠের বাইরে কঠিন সব সিদ্ধান্ত নিতে হয়। তিনি এক্ষেত্রেও হাঁটতে চান মাশরাফিদের দেখানো পথেই। তিনি বলেন, ‘আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি যা আমার ক্রিকেট ক্যারিয়ারে কাজে দিয়েছে। বিশেষ করে তারা কীভাবে অধিনায়কত্ব করেছে, আমি তো নিজেই তাদের অধীনে খেলেছি। এই ওয়ানডে ফরম্যাটেও তা কাজে লাগবে। তারা কঠিন সিদ্ধান্তগুলো কীভাবে নিতেন, তা ভালোভাবে দেখেছি। এই সিদ্ধান্তগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি সে সিদ্ধান্ত কীভাবে নিচ্ছেন, সেটাও গুরুত্বপূর্ণ।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল