ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম
নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব
৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক
মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ
ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী
১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা
মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকের বাসায় হামলা-ভাঙচুর
রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ধারাল অস্ত্রের কোপে আলী হাসান পলাশ তালুকদারের ড্রাইভার মামুন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া আলী হাসান পলাশও আঘাত পেয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে ৬০-৭০ জনের একটি দল এ হামলা চালায়। তবে হামলাকারিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
পলাশ তালুকদারের ভাই মাজেদুল হক নাদিম বলেন, পলাশ ভাইকে আক্রমণ করে ও গাড়ি ভাঙচুর করে। বাসার গেটেও হামলা করেছে। ভাইয়ের গাড়ির ড্রাইভারের শরীরে অসংখ্য কোপ লেগেছে।
রমনা মডেল থানার ডিউটি অফিসার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে।
রমনা মডেল থানার
উপপরিদর্শক মো. নাহিদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ৬০-৭০ জন লোক কাউন্টারে এসে এলোপাতাড়ি মারপিট করেছে। কাউন্টার ভাঙচুর করে স্টাফদের মেরেছে। ধারাল অস্ত্রের কোপে দুজন গুরুতর আহত হয়েছে।
উপপরিদর্শক মো. নাহিদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ৬০-৭০ জন লোক কাউন্টারে এসে এলোপাতাড়ি মারপিট করেছে। কাউন্টার ভাঙচুর করে স্টাফদের মেরেছে। ধারাল অস্ত্রের কোপে দুজন গুরুতর আহত হয়েছে।



