ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সৌদি আরবে বাংলাদেশি যুবক খুন
ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি
ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার
বার্লিনে ১৫ ও ২১ আগস্ট স্মরণে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা: মিলাদ ও শোক সভায় শেখ হাসিনার ভাষণ
মুক্তিযুদ্ধবিরোধীদের বাধা সত্ত্বেও কানাডায় বঙ্গবন্ধু স্মরণে সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত
মালয়েশিয়ায় ৪২ বাংলাদেশিসহ ৬৫ অভিবাসী আটক
মালয়েশিয়ায় সবজি বাগানে অভিযান চালিয়ে ৪২ বাংলাদেশিসহ ৬৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। স্থানীয়দের অভিযোগে ৯ জানুয়ারি স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের হালিয়া মুদা স্ট্রিট, কাম্পুং জোহান সেটিয়া, তেলোক পাংলিমা গারাং এলাকায় অবৈধ অভিবাসীদের দ্বারা অবৈধভাবে চাষ করা পাঁচ হেক্টর জমির একটি সবজি বাগানে অভিযান চালানো হয়।
ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, বাগানটি বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীদের দ্বারা পরিচালিত হতো। নির্মাণ খাতের মেয়াদোত্তীর্ণ অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাশের (পিএলকেএস) আড়ালে তারা কাজ করে আসছিল।
অভিযানে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি), একই আইনের ধারা ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯ (বি) ধারার অধীনে
অপরাধ করায় ৪২ জন বাংলাদেশি, ১৩ জন মিয়ানমারের পুরুষ এবং ১ জন মহিলা, ৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং ২ জন মহিলা, দুইজন পাকিস্তানি পুরুষ এবং একজন ভারতীয় পুরুষসহ ৬৫ জন অভিবাসীকে আটক করা হয়। আটকদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। পরবর্তী ব্যবস্থা গ্রহণে বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে আটকদের রাখা হয়েছে।