মালয়েশিয়ায় ১১৩ বাংলাদেশি গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




মালয়েশিয়ায় ১১৩ বাংলাদেশি গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ February, ২০২৫ |
মালয়েশিয়ায় চলমান অবৈধ অভিবাসী উচ্ছেদ অভিযানে ১১৩ বাংলাদেশিসহ ২৩৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার থেকে রোববার পর্যন্ত জোহর রাজ্যের পাঁচটি জেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। দেশটির জাতীয় পত্রিকা বেরিতা হারিয়ানের প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। জোহর ইমিগ্রেশন ডিরেক্টর দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, তার বিভাগ অবৈধ অভিবাসীদের নিয়োগ এবং সুরক্ষা প্রদানকারী ব্যক্তিদের সঙ্গে আপস করবে না। তিনি জানান, প্রথম অভিযানে গত শুক্রবার মধ্যরাতে পাঁচটি জেলায় ১৩০ জন বিদেশী এবং দুটি রিফ্লেক্সোলজি সেন্টারের নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়। প্রথম একযোগে অভিযানে, জোহর বাহরুতে মোট ৯০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বাতু পাহাতে নয় জন অবৈধ

অভিবাসী এবং দুই জন নিয়োগকর্তা, মেরসিং এবং মুয়ার থেকে ১২ জন অবৈধ অভিবাসী এবং সেগামাতে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম অভিযানে ১৮টি কারখানা প্রাঙ্গণ এবং আবাসন বসতির পাশাপাশি বাতু পাহাত, মার্সিং, মুয়ার এবং সেগামাতে ১৭টি রিফ্লেক্সোলজি কেন্দ্রে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত এসব অবৈধ অভিবাসীদের মধ্যে ৩৬ বাংলাদেশি, ১৫ পাকিস্তানী, ৩৪ ইন্দোনেশিয়ানসহ ভারত, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মায়ানমারের নারী ও পুরুষ অভিবাসী রয়েছে। পরিচালক মোহাম্মদ রুসদি আরো জানান, রবিবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত বাতু পাহাতের একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে অভিযান চালিয়ে ১০৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। বৈধ পাস বা পারমিট ছাড়াই শেয়ার্ড হাউস বন্দোবস্তে বিদেশীরা বসবাস করছে বলে জনসাধারণের

অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানান তিনি। এদের মধ্যে ৭৭ জন বাংলাদেশি অভিবাসী রয়েছে বলেও তিনি জানান। তিনি জানান, অভিযানে গ্রেপ্তারকৃতরা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে অপরাধ করেছেন। পরবর্তী ব্যবস্থা নিতে তাঁদের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু জিম্বাবুয়ের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব মারমা তরুণীকে ধর্ষণ, এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার ১৩ ট্রাই-সিরিজের মধ্যে জয় মাত্র ১টিতে, পরিসংখ্যান যেমন বলছে টাইগারদের শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ