মার্কিন সিডিসি প্রধান বরখাস্ত, চার শীর্ষ কর্মকর্তার পদত্যাগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫
     ১০:৪৫ অপরাহ্ণ

মার্কিন সিডিসি প্রধান বরখাস্ত, চার শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫ | ১০:৪৫ 97 ভিউ
মাত্র কয়েক সপ্তাহ আগে দায়িত্ব নেওয়া মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক সুসান মনারেজকে বরখাস্ত করেছে হোয়াইট হাউস। একই দিনে সংস্থার চারজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। ভ্যাকসিন নীতি ও জনস্বাস্থ্য নির্দেশনা নিয়ে তীব্র অস্থিরতার মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর: রয়টার্স, এপি। মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের প্রধান রবার্ট এফ. কেনেডি জুনিয়র সম্প্রতি ভ্যাকসিন নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছেন। তিনি গর্ভবতী নারী ও সুস্থ শিশুদের জন্য কোভিড টিকার সুপারিশ প্রত্যাহার করেন এবং সিডিসির বিশেষজ্ঞ ভ্যাকসিন পরামর্শক কমিটির সব সদস্যকে বরখাস্ত করে নতুন উপদেষ্টা নিয়োগ দেন—যাদের মধ্যে একাধিক ভ্যাকসিনবিরোধী কর্মীও রয়েছেন। সুসান মনারেজের আইনজীবীরা জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেননি। বরং ‘অবৈজ্ঞানিক

নির্দেশনা’ মানতে অস্বীকৃতি জানানোর কারণেই তাকে সরানো হয়েছে। সেনেট শুনানিতে মনারেজ বলেন, ভ্যাকসিন ও অটিজমের মধ্যে কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই—যা সরাসরি কেনেডির অবস্থানের বিপরীত। একই দিনে পদত্যাগ করেছেন সিডিসির প্রধান চিকিৎসা কর্মকর্তা ডেব্রা হাউরি, ন্যাশনাল সেন্টার ফর ইমিউনাইজেশন অ্যান্ড রেসপিরেটরি ডিজিজেস-এর পরিচালক ডেমেট্রে দাসকালাকিস, ন্যাশনাল সেন্টার ফর ইমার্জিং অ্যান্ড জুনোটিক ইনফেকশাস ডিজিজেস-এর পরিচালক ড্যানিয়েল জার্নিগান এবং জনস্বাস্থ্য ডেটা অফিসের পরিচালক জেন লেইডেন। তারা অভিযোগ করেছেন, ভ্যাকসিন ঝুঁকি বাড়িয়ে দেখানো ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর কারণে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। হাউরি তার পদত্যাগপত্রে লিখেছেন— “ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য, বিজ্ঞানের ওপর হামলা, আর জনস্বাস্থ্যের রাজনৈতিক ব্যবহার—এসব আমাদের জনগণের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে।” দাসকালাকিস আরও

সতর্ক করে বলেছেন, বর্তমান নীতির কারণে আমেরিকা এমন অবস্থায় ফিরে যেতে পারে, যখন শুধুই শক্তিশালীরাই বেঁচে থাকবে। এদিকে হোয়াইট হাউস সিডিসির বাজেট ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার কমানোর প্রস্তাব করেছে। ফলে ২০২৬ সালে সংস্থাটির বাজেট দাঁড়াবে প্রায় ৪ বিলিয়ন ডলার। এরইমধ্যে সংস্থাটির প্রায় ২,৪০০ কর্মী ছাঁটাই হয়েছে, যদিও পুনর্নিয়োগ পেয়েছেন ৭০০ জন। সাবেক সিডিসি কর্মকর্তা ফিওনা হ্যাভার্স বলেছেন, এই পদত্যাগগুলো সংস্থার জন্য ‘বিধ্বংসী’। তার মতে, চলে যাওয়া কর্মকর্তারা বৈজ্ঞানিক কর্মী ও রাজনৈতিক নেতৃত্বের মাঝে এক ধরনের সুরক্ষা দেয়াল হিসেবে কাজ করতেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাধা ও শর্ত উপেক্ষা করেই জোয়াহেরুল ইসলামের জানাজায় মানুষের ঢল আওয়ামী লীগ প্রসঙ্গে রুমিন ফারহানা সমন্বয়ক জিনিয়ার ‘অন্ধকার জগৎ’: তরুণীদের নেশা করিয়ে পাঠানো হতো পুলিশ কর্মকর্তার কাছে! যশোরে পৈশাচিকতা: ছাত্রলীগ নেতা জাহিদের ৭৫ বছর বয়সী বৃদ্ধা মায়ের পায়ের রগ কাটল দুর্বৃত্তরা নেতাকর্মীদের মুক্তি না দিলে প্রত্যক্ষ আন্দোলনের হুঁশিয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ‘২৩ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা, ৫০ লাখ মানুষকে আড়াই হাজার টাকা দেবেন কোথা থেকে?’— সরকারকে রনির প্রশ্ন ‘ইরানে হামলা প্রমাণ করে চীন ও ভারত এখনো মার্কিন প্রশাসনের আক্রমনের লক্ষ্যবস্তু’ কারাবন্দি সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় অন্তর্ভুক্ত ‘দেড় বছর প্রচণ্ড ক্ষমতা ভোগ করে ওনার মাথা আওলা হয়ে গেছে’: সাংবাদিক মাসুদ কামাল পঞ্চগড়ে কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু: স্বজনদের হত্যার অভিযোগ ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে থানায় মারধরের শিকার মা–মেয়ে, পরে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ‘এনসিপিকে দেয়া ৭০ কোটি টাকা কোথায় পেলেন আসিফ?’—মুনতাসিরের বিস্ফোরক অভিযোগ জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের ভাই গাড়িচালক থেকে মাত্র ৮ মাসে আঙুল ফুলে বটবৃক্ষ! জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির উদ্যোগ বাংলাদেশের: ইউনিট প্রতি দাম বাড়ল ৬ ডলার ‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে পাঁচ একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংক ঘেরাও চট্টগ্রামের দুটির পর এবার গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সার কারখানারও উৎপাদন বন্ধ তীব্র সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের ১১ দফা নির্দেশনা জারি তীব্র জ্বালানি সংকটে দুই বৃহৎ সার কারখানা সিইউএফএল ও কাফকোর উৎপাদন স্থগিত জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের রহমান