মার্কিন শুল্কে ভারতীয় বাজারে ধস, আতঙ্কে বিনিয়োগকারীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫

মার্কিন শুল্কে ভারতীয় বাজারে ধস, আতঙ্কে বিনিয়োগকারীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫ |
ভারতের অর্থনীতিতে নতুন চাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রাশিয়ান তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসিয়েছেন। এর ফলে এখন মোট শুল্কের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশে। বুধবার থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্তের প্রভাব বৃহস্পতিবারই পড়ে ভারতীয় শেয়ার বাজারে। সকালে লেনদেন শুরু হতেই সেনসেক্স সূচক নেমে আসে ৫০৮ পয়েন্ট। একই সময়ে নিফটি সূচক পড়ে যায় ১৫৭ পয়েন্ট। বাজারজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেনসেক্সভুক্ত কোম্পানিগুলোর মধ্যে এইচসিএল টেক, এইচডিএফসি ব্যাংক, পাওয়ার গ্রিড, সান ফার্মা ও এনটিপিসির শেয়ারদরে বড় ধস নামে। অন্যদিকে এশিয়ান পেইন্টস, মারুতি, টাইটান ও লার্সেন অ্যান্ড টুবরোর মতো কোম্পানির শেয়ার কিছুটা লাভ করে। তবে সামগ্রিক বাজারের প্রবণতা

নেতিবাচক। বাজার পর্যবেক্ষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক ভারতের রপ্তানি খাতের জন্য বড় হুমকি। বিশেষ করে টেক্সটাইল, রত্ন ও গয়না, চামড়াজাত পণ্য এবং কৃষি–প্রক্রিয়াজাত শিল্পের ক্ষতি হবে সবচেয়ে বেশি। এ খাতে রপ্তানি হারাতে পারে কয়েক দশক ধরে তৈরি হওয়া অবস্থান। ধারণা করা হচ্ছে, প্রায় ৩৭ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতি হতে পারে চলতি অর্থবছরে। ভারতের জন্য আশার দিক হলো দেশীয় প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা। বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে বেরিয়ে গেলেও দেশীয় বিনিয়োগকারীরা বিপরীতে ব্যাপক হারে শেয়ার কিনছে। গত মঙ্গলবারই বিদেশি বিনিয়োগকারীরা বিক্রি করেছে প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকার বেশি শেয়ার, কিন্তু দেশীয় বিনিয়োগকারীরা কিনেছে তার চেয়েও বেশি। এতে বাজার কিছুটা সামলে উঠতে পারলেও

সামগ্রিক আস্থার সঙ্কট কাটেনি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। এ জন্য বিকল্প বাজার খোঁজার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আফ্রিকা, লাতিন আমেরিকা ও ইউরোপে রপ্তানি বাড়ানোর উদ্যোগ চলছে। পাশাপাশি রপ্তানিকারকদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন, কেবল কূটনৈতিক আলাপই যথেষ্ট নয়। ভারতের রপ্তানি নির্ভর খাতগুলোকে নতুন করে সাজাতে হবে। দেশীয় উৎপাদনে বৈচিত্র্য আনা এবং আঞ্চলিক বাজার বাড়ানোই দীর্ঘমেয়াদে সমাধান হতে পারে। আন্তর্জাতিক রাজনৈতিক চাপের কারণে বাজার আরও অস্থির থাকবে—এই সতর্কবার্তাও দিয়েছেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত