ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নেপথ্য কী?
দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না
‘Battle of Words– Season 2’ এর সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন টিম মরক্কো
সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির
বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের
যন্তর-মন্তরের আন্দোলন মোদির জন্য এবার কেন আলাদা
এবার রাহুলের পক্ষে সরব বিজয়ের টিভিকে
মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার রাশিয়ার
আসন্ন মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। শনিবার ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
পেসকভ বলেন, এটাই প্রথমবার নয় যে, যুক্তরাস্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়াকে দোষারোপ করা হয়েছে। অবশ্যই এটা সম্পূর্ণ বাজে কথা। আমরা কোনো হস্তক্ষেপ করছি না।
অভিযোগ অস্বীকার করে পেসকভের এ মন্তব্য এমন সময় আসলো, যখন যুক্তরাস্ট্র রাশিয়ার প্রভাবশালী রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি-এর প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান এবং তার দুই ডেপুটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
এ বিষয়ে ক্রেমলিন মুখপাত্র বলেন, আমাদের মিডিয়াগুলো তাদের যে কাজ সেটাই করছে। তারা শুধু সংবাদ পরিবেশন করছে। তারা সত্য প্রকাশ করছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমেরিকানরা তাদের জন্য
অস্বস্তিকর সত্য মেনে নিতে পারে না। আর এ সত্য সামনে এলে তারা অবিলম্বে দমনমূলক ব্যবস্থা নেয়। এটাই বাস্তবতা। এদিকে যুক্তরাস্ট্রে আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও এ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেট পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। তবে গত জুন মাসে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর তার পারফরম্যান্স বিপর্যয়মূলক হওয়ার কারণে তিনি নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেই সমর্থন জানান বাইডেন। সূত্র: তাস নিউজ এজেন্সি