মার্কিন নির্বাচনের ব্যালট কেমন, কত সময় লাগে ভোট দিতে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪

মার্কিন নির্বাচনের ব্যালট কেমন, কত সময় লাগে ভোট দিতে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ |
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময়ে এ ভোট শুরু হয়। নির্বাচনে দেশটিতেও রয়েছে ব্যালট প্রথা। এ নিয়ে অনেকের নানা কৌতুহল রয়েছে। কেমন হয়ে থাকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপার বা কত সময় লাগে এ পূরণ করতে তা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল এক ব্যালট পেপারে মার্কিন নাগরিকরা ভোট দিয়ে থাকেন। এজন্য এ ফর্ম পূরণ করতে প্রায় ১০ মিনিট সময় লেগে থাকে। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট বা সংসদ নির্বাচনের ব্যালট থেকে এটি বেশ আলাদা হয়ে থাকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট দুই থেকে তিন পাতা হয়ে থাকে। সাদা রঙের এ ব্যালটগুলো ভোটারদের নিজেদের পূরণ করতে হয়। নিবাচনী এ ব্যালটে

যে কেবল কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের জন্য জায়গা থাকে এম নয়। এতে মার্কিন সিনেট ও প্রতিনিধি সভার প্রার্থীর নাম এবং স্থানীয় বিভিন্ন ইনিশিয়েটিভ ও প্রস্তাব দেওয়ার জন্য বিশেষ ঘর বরাদ্দ থাকে। মার্কিণ নির্বাচনে সিল বা আঙ্গুলের ছাপ দিয়ে ভোট দিতে হয় না ভোটারদেন। এর বদলে ভোটাররা গোলাকৃতির ঘর পূরণ করেন। এগুলো টিক বা ক্রস চিহ্ন নয়। পুরো ঘর বৃত্তাকারে পূরণ করতে হয়। এজন্য প্রায় ১০ মিনিটের মতো সময় লাগে। সশরীরে ভোটদানের সুযোগের পাশাপাশি বেশিরভাগ অঙ্গরাজ্যে ডাকযোগেও ভোটের ব্যবস্থা থাকে। এই পদ্ধতিতে ভোটাররা মূলত চিঠির মাধ্যমে পূরণকৃত ব্যালট পেপার পাঠাতে পারেন অথবা কোনো সুনির্দিষ্ট ড্রপ-অফ স্থানে তা জমা দিয়ে যেতে পারেন। প্রতিটি অঙ্গরাজ্য

নিজেদের নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় ভোট গণনা। তবে সাধারণত অঙ্গরাজ্য ভেদে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে ভোট গণনা শুরু হতে পারে। মূলত সময়ের ব্যবধানের কারণে যুক্তরাষ্ট্রে ভোট গণনার সময়ে পার্থক্য দেখা যায়। যেসব অঙ্গরাজ্যের ভোট দ্রুত গণনা হয়, সেসব স্টেটের ফল রাতেই পাওয়া যেতে পারে। তবে ভয়েস অব আমেরিকা বলছে, নির্বাচনের চূড়ান্ত ফলাফল গোষণায় কয়েকদিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। যেহেতু বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যালট গণনা ও চিঠির মাধ্যমে আসা ভোট গণনা করার প্রয়োজন হবে তাই এসব অঙ্গরাজ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ বেশ সময়সাপেক্ষ। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করতে বেশ কয়েক দিন লেগে গিয়েছিল। এবারও এমনটা হতে পারে

বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ নতুন প্রেসিডেন্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বিজয়ীদের নাম জানতে ৫ নভেম্বরের বেশ কয়েকদিন পর পর্যন্ত অপেক্ষার প্রয়োজন দেখা দিতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া