মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ |
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তালিকাভুক্ত জাপানের তোমিকো ইতুকা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১১৬ বছর। দেশটির সরকারি টেলিভিশন এনএইচকে শনিবার জানায়, গত ২৯ ডিসেম্বর দক্ষিণাঞ্চলীয় হিয়োগো প্রদেশের আশিয়ায় একটি অবসর নিবাসে তিনি মারা যান। প্রথম বিশ্বযুদ্ধের আগে ১৯০৮ সালের ২৩ মে জাপানের ওসাকায় জন্মগ্রহণ করেন এই নারী। তিন ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় ছিলেন। তাঁর চারটি সন্তান ও পাঁচ নাতি-নাতনি ছিল। আশিয়ার মেয়র রিওসুকে তাকাশিমা তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ২০২৪ সালের আগস্টে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরার ১১৭ বছর বয়সে মারা যাওয়ার পর গিনেস রেকর্ডসে ইতুকাকে সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করা হয়। সম্প্রতি জাপানের ১১২ বছর

বয়সী মাসাজো নোনাকাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের স্বীকৃতি দেয় গিনেস। দীর্ঘ আয়ুর প্রাপ্তিতে খ্যাতি আছে জাপানের জনগণের। বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের তালিকায়ও আছেন দেশটির বেশ কয়েকজন। গত সেপ্টেম্বর মাসের হিসাব অনুযায়ী, জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী ৯৫ হাজারের বেশি মানুষ আছেন, যার ৮৮ শতাংশই নারী। এক দশক আগে দেশটিতে ১০০ বছর বয়সী মানুষ ছিলেন প্রায় ৬৮ হাজার। যদিও ১৯৬৩ সালে এ সংখ্যা ছিল মাত্র ১৫৩ জন। সূত্র: ডয়চে ভেলে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল