ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব
রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ
অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে
একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ!
পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার
রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার
মামলা হলেই গ্রেফতার হয়রানি নয়: ডিএমপি
মামলায় যারা প্রকৃতভাবে জড়িত শুধু তাদের আইনের আওতায় আনার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা আছে। কাউকে অযথা হয়রানি করা হবে না। মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তালেবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার পর তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসা হয়। এ ক্ষেত্রে মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পরই গ্রেফতার করেন। সুস্পষ্ট নির্দেশনা আছে, মামলায় যারা প্রকৃত অর্থে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা। এখানে কাউকে অযথা হয়রানি বা ইচ্ছাকৃতভাবে গ্রেফতার করা হচ্ছে না।
যেসব মামলার বাদী খুঁজে না পাওয়া যাচ্ছে না তাদের বিষয়ে ডিসি বলেন, মিথ্যা অভিযোগ
করলে বাদীর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আইন আছে। মনগড়া অভিযোগ করলেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। বাদীদের বস্তুনিষ্ঠ অভিযোগ নিয়ে আসতে হবে।
করলে বাদীর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আইন আছে। মনগড়া অভিযোগ করলেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। বাদীদের বস্তুনিষ্ঠ অভিযোগ নিয়ে আসতে হবে।



