’মানুষ ভোটাধিকার ফিরে পেলে হাজারও শহীদদের জীবনদান সফল হবে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪

’মানুষ ভোটাধিকার ফিরে পেলে হাজারও শহীদদের জীবনদান সফল হবে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪ |
বিএনপি জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, হাজারও শহীদদের জীবনদান তখনই পরিপূর্ণ সফল হবে যখন মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। শনিবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রামে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা শাখা আয়োজিত সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক এক যৌথ কর্মীসভায় তিনি এসব কথা বলেন। যুবদলের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার আমলে তো কোন নির্বাচনই হয়নি। এগুলো হয়েছে স্থানীয় নেতা বা এমপি তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে নমিনেশন নিয়ে চেয়ারম্যান হয়েছে। গত ২০ বছরে মানুষ ভোট দিতে পারেনি।

তারা উন্মুখ হয়ে আছে কবে একটা ভোট দিতে পারবে। মানুষকে তার পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দিন। নয়ন বলেন, আওয়ামী লীগ এখনও বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। সকলকে সজাগ থাকতে হবে। যে কোনও ঘটনা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। শেখ হাসিনা সরকার ভেবেছিল, সারাজীবন ক্ষমতায় থাকবে। অত্যাচার-নিপীড়ন করে ক্ষমতা ধরে রেখে সম্পদের পাহাড় গড়ার পরিকল্পনা ছিল। গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাইরের কারো সাহায্য নিয়ে নয়। যুবদল সাধারণ সম্পাদক বলেন, যে আন্দোলনে পতিত স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়েছে তা জনগণের দীর্ঘ দেড় দশকের অপশাসনের প্রতিবাদের বহিঃপ্রকাশ। এই অর্জনকে নষ্ট হতে

দেওয়া যাবে না। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জেলানী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল চট্টগ্রাম জেলা ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়