মাথাপিছু ১৪০০ ডলারের স্টিম্যুলাস চেক পাচ্ছেন ১০ লাখ আমেরিকান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ December, ২০২৪

মাথাপিছু ১৪০০ ডলারের স্টিম্যুলাস চেক পাচ্ছেন ১০ লাখ আমেরিকান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ December, ২০২৪ |
করোনায় বিপর্যস্ত আমেরিকানদের জন্যে ২০২০ ও ২০২১ সালে ফেডারেল সরকারের দেয়া মাথাপিছু ১৪০০ ডলারের চেক পায়নি ১০ লাখ আমেরিকান। তা এখন পাঠানো হচ্ছে বলে আইআরএস (ইন্টারনাল রেভিনিউ সার্ভিস) জানিয়েছে। মোট ২.৪ বিলিয়ন ডলার (৩০ হাজার কোটি টাকা)এর চেক চলতি মাসের মধ্যেই সংশ্লিষ্টদের বাসায় পৌঁছবে। উল্লেখ্য, আর্থিকভাবে নাজুক অবস্থায় নিপতিতদের মধ্যেকার ঐ চেকের সমপরিমাণ অর্থ দাবি করে ২০২১ সালের ট্যাক্স রিটার্নে উল্লেখ করার কথা। যারা সেটি ভুলে কিংবা অন্য কোন কারণে করতে পারেননি, তাদের তালিকা তৈরীর পর শুক্রবার আইআরএস এ তথ্য জানিয়েছে। আরো উল্লেখ্য, সেটি ছিল বাইডেন প্রশাসনের ‘ইকনোমিক ইমপেক্ট পেমেন্ট’ (ইআইপি) কর্মসূচি। এটি ছিল পুরোপুরি অফেরতযোগ্য একটি অনুদান। এ প্রসঙ্গে আইআরএস

কমিশনার ড্যানি ওয়েরফেল বলেন, ট্যাক্স প্রদানকারি আমেরিকানদের জীবন-মানের উন্নয়নে আইআরএস সর্বদা নিবেদিত রয়েছে। সে আলোকেই ১০ লাখ আমেরিকানের বাসায় চেক পাঠানো হচ্ছে। আর এই তালিকা উদঘাটিত হয়েছে আমাদের নিজস্ব অডিটে। উপরোক্ত ইআইপি প্রোগ্রামে স্টিম্যুলাস চেক পাবার ন্যায়সঙ্গত অধিকার থাকা সত্বেও যারা নিজেদের ভুলে অথবা অজ্ঞতায় তা পাননি, সেটি এখোন আমরা পাঠাচ্ছি। কারণ, এখনো অনেক মানুষ নিদারুণ অর্থ সংকটে রয়েছেন। ড্যানি ওয়েরফেল আরো উল্লেখ করেছেন, এই চেকের জন্যে কাউকে কোন অফিসে ধরনা দিতে হচ্ছে না কিংবা কোন আবেদনেরও প্রয়োজন নেই। আশা করছি এই চেক পেয়ে অনেক মানুষ সাময়িকভাবে হলেও কিছুটা স্বস্তিবোধ করতে পারবেন। আর এটি হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের দরদি হৃদয়ের সর্বশেষ

উদাহরণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান