মাচাদো নোবেল পুরস্কার পাওয়ায় নরওয়েতে দূতাবাস বন্ধ করলো ভেনেজুয়েলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫

মাচাদো নোবেল পুরস্কার পাওয়ায় নরওয়েতে দূতাবাস বন্ধ করলো ভেনেজুয়েলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫ |
বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার পর অসলোতে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে ভেনেজুয়েলা সরকার। সোমবার কারাকাস থেকে এএফপি এ খবর জানিয়েছে। অসলোতে মাচাদোকে নোবেল শান্তি পুরষ্কার দেওয়ার তিন দিন পর ভেনেজুয়েলার এই পদক্ষেপ। ভেনেজুয়েলার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এই বন্ধ তাদের বৈদেশিক পরিষেবার পুনর্গঠনের অংশ। তারা অবশ্য মাচাদোর পুরষ্কার সম্পর্কে কোনো মন্তব্য করেনি। বিবৃতিতে বলা হয়েছে, কারাকাস অস্ট্রেলিয়ায় তাদের দূতাবাসও বন্ধ করে দিয়েছে। জিম্বাবুয়ে এবং বুর্কিনা ফাসোতে কূটনৈতিক ফাঁড়ি খুলেছে। যে দেশগুলোকে তারা ‘আধিপত্যবাদী চাপের বিরুদ্ধে লড়াইয়ে কৌশলগত অংশীদার’ বলে মনে করে সেসব দেশে তারা তাদের দূতাবাস চালু রাখবে বলে জানিয়েছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ভেনেজুয়েলা কোনো কারণ

না দেখিয়ে অসলোতে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। মুখপাত্র সিসিলি রোয়াং এএফপি’কে একটি ইমেলে জানিয়েছেন, ‘এটি দুঃখজনক। বেশ কয়েকটি বিষয়ে আমাদের মতপার্থক্য থাকা সত্ত্বেও নরওয়ে ভেনেজুয়েলার সাথে সংলাপ খোলা রাখতে চায় এবং এই দিকে কাজ চালিয়ে যাবে’। সোমবার সন্ধ্যার মধ্যে ভেনেজুয়েলা দূতাবাসের ফোন পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাচাদোকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়েছিল। সেখানে বিরোধীদের বিক্ষোভ সত্ত্বেও বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। রোববার মাদুরো মাচাদোর নোবেলের কথা উল্লেখ না করেই ৫৮ বছর বয়সী এই বিজয়ীকে ভেনেজুয়েলার সরকার ‘দানবীয় ডাইনি’ হিসেবে উল্লেখ করেন। ভেনেজুয়েলার সরকার তাকে প্রায়ই এই নামে ডাকে। অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান জর্গেন

ওয়াটনে ফ্রাইডনেস বলেছেন, ‘ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রচারে তার অক্লান্ত পরিশ্রম এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনের জন্য তার সংগ্রামের জন্য’ মাচাদোকে সম্মানিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রোয়াং জোর দিয়ে বলেছেন, ‘নোবেল পুরস্কার নরওয়ে সরকারের ওপর নির্ভরশীল নয়’। মাচাদো তার নোবেল ‘ভেনেজুয়েলার দুর্দশাগ্রস্ত জনগণ’ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি উৎসর্গ করেছেন’। মুখপাত্র বলেছেন, ‘আমাদের লক্ষ্যের প্রতি তার দৃঢ় সমর্থন’ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ