ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান
হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!
মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত
মাইনাস ২৪ ডিগ্রিতে মায়ামির ম্যাচ, মেসি কি খেলবেন
কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল ৭টায় স্পোর্টিং কেসির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। ম্যাচটি হবে কানসাসের চিলড্রেনস মার্সি পার্কে।
সংবাদ মাধ্যম যে আবহাওয়া পূর্বাভাস দিয়েছে সে অনুযায়ী, ম্যাচের সময় কানসাসের তাপমাত্রা থাকবে মাইনাস ১৫ ডিগ্রী সেলসিয়াস। তবে বাতাসের তীব্রতার কারণে মাইনাস ২৪ ডিগ্রী অনুভূত হবে।
তীব্র এই শীতে মেসির খেলার অভিজ্ঞতা নেই। তিনি খেললে শরীরের রক্ত জমাট হয়ে ইনজুরিতে পড়ার শঙ্কা আছে। যে কারণে মেসি ওই ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এমনকি সুয়ারেজদের খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।
সংবাদ মাধ্যম জানিয়েছে, মেসি ম্যাচটা খেলতে চান না। ক্রীড়া সাংবাদিক ফ্রাঙ্কো পানিজো সূত্রের বরাত দিয়ে বলেছেন,
মেসি এই তীব্র শীতের মধ্যে খেলতে চান না। এতে করে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শুরুটা মেসিকে ছাড়াই হতে পারে। ম্যাচটি অবশ্য স্থগিত হওয়ার সম্ভাবনা আছে। মায়ামির পক্ষ থেকে ম্যাচটি স্থগিত করে উষ্ণ কোন ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। অথবা কানসাসের আবহাওয়ার উন্নতি হলে পরবর্তীতে খেলা যায় কিনা ওই পরামর্শ দেওয়া হয়েছে। তবে স্পোর্টিং কেসি নাকি ম্যাচটি আয়োজনে বদ্ধ পরিকর। মায়ামির বিপক্ষে সুযোগ হাতছাড়া করতে চান না তিনি।