মলদ্বারের ভিতর মোবাইল লুকিয়ে রেখেছেন বন্দি! এক্স-রে রিপোর্টে ধরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৪

মলদ্বারের ভিতর মোবাইল লুকিয়ে রেখেছেন বন্দি! এক্স-রে রিপোর্টে ধরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৪ |
মলদ্বারের ভিতর মোবাইল লুকিয়ে রেখেছিলেন বন্দি। জেলে মোবাইল আছে, বুঝতে পেরেছিলেন কর্তৃপক্ষ। কিন্তু কিছুতেই তা খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে ওই ব্যক্তির এক্স রে পরীক্ষা করানো হয়। তাতেই ধরা পড়ে মোবাইলটি। ঘটনাটি গুজরাতের ভাবনগর জেলের। পকসো মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল ওই বন্দিকে। গত ১৯ অক্টোবর তাঁকে ভাবনগর জেলে নিয়ে আসা হয়। ৩৩ বছরের যুবকের মলদ্বার থেকে মোবাইল উদ্ধারের পর জেল কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই জেলের ইন-চার্জ বিষ্ণুজি বাগেলা জানিয়েছেন, ৪ ডিসেম্বর সন্ধ্যায় ভাবনগর জেলে তল্লাশি অভিযান চালানো হয়। স্থানীয় তদন্তকারী দল ওই অভিযানের সময়ে জেলের মধ্যে একটি মোবাইলের চার্জার খুঁজে পান। কিন্তু মোবাইলটি পাওয়া যায়নি। এর পর

জেলের আনাচে কানাচে তন্ন তন্ন করে মোবাইল খোঁজেন তদন্তকারীরা। কয়েদিদের জিজ্ঞাসাবাদ করা হয়। এই সময়ে এক বন্দির আচরণ এবং উত্তরে অসঙ্গতি ধরা পড়ে। তাঁর কাছ থেকে মোবাইল না পাওয়া গেলে তাঁকে জেলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যুবকের মলদ্বারের এক্স-রে করে দেখেন জেল কর্তৃপক্ষ। দেখা যায়, মলদ্বারে রয়েছে মোবাইল ফোনটি। সেটি উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে। কী ভাবে জেলের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ করলেন অভিযুক্ত, মোবাইলের চার্জারটিই বা কী ভাবে তাঁর কাছে এল, সেই প্রশ্ন উঠেছে। অভ্যন্তরীণ তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। জেলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত কত দিন ধরে, কী কাজে মোবাইলটি ব্যবহার করছেন, তা-ও খতিয়ে দেখা

হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিজেপিতে যোগ দিয়ে তোপের মুখে পরিনীতির স্বামী রাঘব, পেলেন দুঃসংবাদ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু জঙ্গি হামলার শঙ্কা: হযরত শাহজালালসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ফের ৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ২৭ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল ‘ইরান ভেনেজুয়েলা নয়’ প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপির নুসরাত তাবাসসুমের রিট শেনজেন ভিসাধারীদের জন্য জরুরি নির্দেশনা জারি পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ৪৪, ফিরলেন সাইফ হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তা জাতীয় নিরাপত্তার অংশ, ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতিহিংসামূলক নীতি তা নষ্ট করছে: আজিজ খান রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে কোয়ালিফাই করল বাংলাদেশের নারীরা মুক্তিযুদ্ধের বিভীষিকার ছবি তুলে বিশ্ব বিবেক নাড়িয়ে দেওয়া আলোকচিত্রী রঘু রাই আর নেই বিশ্বকাপ মিসের পর নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন শুরুর লক্ষ্য লিটনের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর