মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে ইরান: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ October, ২০২৬

মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে ইরান: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ October, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে ইরান। এ জন্য দেশটি হামলার ঘটনা সাজিয়ে প্রচার করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি এ অভিযোগ করেন। ট্রাম্পের দাবি, সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় এখন হরমুজ প্রণালি দিয়ে বেশি তেল পরিবহন হচ্ছে। এরপরও তেলের দাম বাড়াতে ইরান নানা চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ১০০ দিনে গড়িয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের দাবি, ‘স্টিল ওয়াল’ নামের এ অবরোধের কারণে ইরান অন্তত ২ হাজার ৫০০ কোটি ডলারের অপরিশোধিত তেল রপ্তানি করতে পারেনি। সেন্টকম আরও দাবি করেছে, এ অবরোধের ফলে ইরানের ইসলামি

বিপ্লবী গার্ড বাহিনীর অর্থের জোগান সীমিত হয়েছে। এই অর্থ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, অপরাধী চক্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা হতো বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। অন্যদিকে, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই জানিয়েছেন, ইরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তেহরান আলোচনায় ফিরবে না এবং হরমুজ প্রণালিও খুলবে না। তবে যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে তিনি জানান। এদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সৌদি আরবে নতুন করে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বেড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময়ের আগের হিসাব অনুযায়ী, ব্রেন্ট

ক্রুড তেলের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১১ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৮ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। ব্রেন্ট তেলের দাম গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো এর দাম এমন পর্যায়ে উঠেছে, যা বাজার বিশ্লেষকদের ভাষায় অতিরিক্ত কেনাকাটার ইঙ্গিত দেয়। ১৮ মে-এর পর সর্বোচ্চ দামে দিন শেষ করার দিকেও এগোচ্ছিল ব্রেন্ট তেল। সূত্র: শাফাক নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান