মধ্যপ্রাচ্যে পৌঁছাল মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪

মধ্যপ্রাচ্যে পৌঁছাল মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের প্রতি সতর্কবার্তা হিসেবে অতিরিক্ত সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দেওয়ার পর মধ্যপ্রাচ্যে এই যুদ্ধবিমানগুলো মোতায়েন করা হলো। এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনী তাদের সামাজিক মাধ্যমে জানিয়েছে, ‘আজ মার্কিন বিমান বাহিনীর এফ-১৫ই স্ট্রাইক ঈগলস যুদ্ধবিমান ইংল্যান্ডের আরএএফ লেকেনহিথ থেকে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতাধীন (মধ্যপ্রাচ্য) এলাকায় পৌঁছেছে’। এর আগে, গত ১ নভেম্বর যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল যে, তারা মধ্যপ্রাচ্যে বোম্বার, যুদ্ধবিমান, ট্যাঙ্কার বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে। এ নিয়ে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার তখন বলেছিলেন, ‘ইরান ও তার সহযোগী বা তার সমর্থিত সংগঠনগুলো যদি এই সময়ে মধ্যপ্রাচ্যে আমেরিকান ব্যক্তি

বা স্বার্থে আঘাত হানার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র তার জনগণের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে’। এর আগে, ইসরাইল গত ২৬ অক্টোবর ইরানের সামরিক অবকাঠামোতে আক্রমণ বিমান হামলা চালায়। যদিও তারা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক এবং তেল স্থাপনাগুলো এড়িয়ে যায়। তবে এই হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। চলতি বছরে ইরান ইসরাইলের বিরুদ্ধে দুটি বড় আক্রমণ চালিয়েছে। প্রথমটি এপ্রিল মাসে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার পর ইসরাইলকে দায়ী করে আক্রমণ করা হয় এবং আরেকটি আক্রমণ অক্টোবর মাসে ঘটে। যা নিয়ে ইরান বলেছিল যে, মধ্যপ্রাচ্যে তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে

চালানো হয়েছে। সূত্র: এএফপি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা? প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে