ভোটকেন্দ্রে রাশিয়ার বোমা হামলার হুমকি, সতর্ক করল এফবিআই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪

ভোটকেন্দ্রে রাশিয়ার বোমা হামলার হুমকি, সতর্ক করল এফবিআই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ |
চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তের ভোট প্রধান। আর এর মধ্যেই ভিডিও বার্তার মাধ্যমে ভোটকেন্দ্রে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। যা নিয়ে কিছুটা হলেও শঙ্কিত স্থানীয় ভোটাররা। এই অবস্থায় ভিডিওটিকে ভুয়া দাবি তরে তা প্রচারের বিষয়ে সতর্ক করেছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। অনলাইনে এসব ভুয়া ভিডিও ছড়ানোর তথ্য দিয়ে সংস্থাটি বলেছে, এগুলোতে ভোটারদের মধ্যে সংশয় তৈরি করতে কেন্দ্রে বোমা হামলার হুমকি এবং কারচুপির বিষয়ে নানান তথ্য প্রচার করা হচ্ছে। যার জন্য এফবিআই দায়ি করছে রাশিয়াকে। মঙ্গলবার ভোটের দিন এফবিআই বলেছে, এমন দুটি ‘অপ্রমাণিত’ ভিডিওতে দেখা গেছে ভোটকেন্দ্রে বড় ধরনের সন্ত্রাসী হামলার হুমকি থাকার বিষয়ে তুলে ধরে ভোটারদের ‘রিমোটলি’ ভোট দিতে

পরামর্শ দেওয়া হয়েছে। ভিডিওতে দোদুল্যমান রাজ্যগুলোর কারগারগুলোতে ভোট নিয়ে জালিয়াতির অভিযোগও করা হয়েছে। ভিডিওগুলো এমনভাবে সম্পাদনা করা হয়েছে, যাতে একটি এফবিআইর সংবাদ বিজ্ঞপ্তি এবং আরেকটি সিবিএস নিউজের প্রতিবেদনের মত করে প্রচার করা হচ্ছে। তবে এগুলো এক্স প্ল্যাটফর্মে খুব বেশি ভিউ পায়নি। এর আগে ২০১৬ ও ২০২০ সালের নির্বাচনেও অনলাইনে ভুয়া তথ্য প্রচারের বিষয়টি সামনে এসেছিল। তখন আলোচনায় এসেছিল রাশিয়ার তৎপরতা, অভিযোগ উঠেছিল দেশটির হস্তক্ষেপ নিয়ে। এবারের ভিডিও দুটি নিয়ে এফবিআই বলেছে, যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নিচু করে দেখাতে এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে আস্থা নষ্ট করতে এসব ভিডিও ছাড়া হয়েছে। সিবিএস নিউজ তাদের এক্স হ্যান্ডেলে বলেছে, তাদের নাম ব্যবহার করে যে ভিডিও প্রচার করা হয়েছে তাতে

সিবিএসের লোগোটি ‘ভুয়া’। বিবিসি যাচাই করে দেখেছে, ভিডিও দুটি আগে সাম্প্রতিক মাসগুলোতে একের পর এক প্রচার করা শত শত ভুয়া ভিডিওর মত দেখতে, যেগুলো রাশিয়াভিত্তিক নেটওয়ার্কের মাধ্যমে ছড়ানো হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার!