ভোক্তা অধিদপ্তরের কার্যক্রমে কোনো কর্তৃপক্ষের চাপ নেই: মহাপরিচালক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৫

ভোক্তা অধিদপ্তরের কার্যক্রমে কোনো কর্তৃপক্ষের চাপ নেই: মহাপরিচালক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ |
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম পরিচালনায় উপরের কোনো কর্তৃপক্ষ থেকে কোনো চাপ নেই বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। সোমবার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ‘ভোক্তা স্বার্থ রক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ মন্তব্য করেন। সেমিনারটি অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ও বিভাগীয় প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী ডীন প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. এম শামসুল আলম। এছাড়া ঢাকার

বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, ভোক্তা সংগঠক, সাধারণ ভোক্তা, শিক্ষার্থীসহ ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেন, অন্তত আমার সময়ে এখন পর্যন্ত উপরের কোনো কর্তৃপক্ষ আমাকে চাপ দেয়নি। কেউ বলেনি এটা করো, এটা করো না। আমিও আমার কর্মকর্তাদের বলেছি যে, স্বাধীনভাবে কাজ করতে হবে। আমাদের কর্মকর্তাদের ভুল হলে, অভিযুক্তরা আমাকে দরখাস্ত দেবেন। আমি দেখবো। এটা আমি নিশ্চয়তা দিচ্ছে। তিনি জানান, অনেক বড় বড় কোম্পানিকে অধিদপ্তরে হাজির করে তাদের অপরাধের জন্য জরিমানা করা হয়েছে। সভাপতির বক্তেব্যে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ভোক্তার অধিকার নিয়ে আগে আমরা সচেতন ছিলাম না। সরকার ভোক্তা অধিদপ্তর তৈরি করেছেন। তাদের কার্যক্রমের

মাধ্যমে আমরা সচেতন হচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান