ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র : মাদুরো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৫

ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র : মাদুরো

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৫ |
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘যুদ্ধের উস্কানি’ দেওয়ার অভিযোগ করেছেন। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েনের পর শুক্রবার (২৪ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে মাদুরো বলেন, তারা নতুন এক চিরস্থায়ী যুদ্ধ তৈরি করছে। তারা বলেছিল আর কোনো যুদ্ধে জড়াবে না, অথচ এখন নিজেরাই যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে। পেন্টাগন জানিয়েছে, লাতিন আমেরিকায় মাদক পাচারকারী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান চালাতে একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠানো হয়েছে। তবে এ পদক্ষেপ যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়েছে। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া সামরিক অভিযানে ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান ও ৮টি মার্কিন নৌযান অংশ নিচ্ছে। ট্রাম্প বলেছেন, এই অভিযান ‘মাদক-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত ১০টি নৌযানে চালানো

হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের পরিবার ও সরকারের দাবি, তাদের মধ্যে অনেকেই বেসামরিক জেলে ছিলেন। ওয়াশিংটন আরও জানিয়েছে, ভেনিজুয়েলার উপকূলের কাছে ট্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। এ সময় মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস গ্র্যাভলি পোর্ট অব স্পেনে নোঙর করবে এবং মেরিন সেনারা যৌথ প্রশিক্ষণ পরিচালনা করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ