ভেনেজুয়েলাকে কেন্দ্র করে নতুন অভিযানে যাচ্ছে যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৫

ভেনেজুয়েলাকে কেন্দ্র করে নতুন অভিযানে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৫ |
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে কেন্দ্র করে একটি নতুন ধরনের অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্য প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সরকারের ওপর চাপ বৃদ্ধি করা। মার্কিন কর্মকর্তাদের মতে, অভিযানের প্রথম ধাপ হতে পারে গোপন সামরিক কার্যক্রম। তবে সঠিক সময় ও পরিধি এখনো স্পষ্ট নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা জানা যায়নি। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শনিবার (২২ নভেম্বর) বলেছেন, ভেনেজুয়েলার ক্ষেত্রে ‘কিছুই বাদ দেওয়া হচ্ছে না’। ট্রাম্প প্রশাসন মাদুরোর বিরুদ্ধে বিভিন্ন বিকল্প বিবেচনা করছে। তাদের দাবি, মাদুরো অবৈধ মাদকের সরবরাহে জড়িত, যা যুক্তরাষ্ট্রে মৃত্যুর কারণ হচ্ছে। মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন। মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ভেনেজুয়েলার আকাশসীমায় উড়তে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে।

ইতিমধ্যে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্র আগামীকাল ‘কার্টেল দে লস সোলেস’-কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে। এই তালিকাভুক্তি মাদুরোর সম্পদ ও ভেনেজুয়েলার অবকাঠামোতে হামলার নতুন বিকল্প খুলে দেবে। তবে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও রাখা হয়েছে। সামরিক প্রস্তুতিও শুরু হয়েছে। নৌবাহিনীর বৃহত্তম বিমানবাহী জাহাজ ‘জেরাল্ড এফ. ফোর্ড’ ১৬ নভেম্বর ক্যারিবীয় অঞ্চলে পৌঁছেছে। এটি সাতটি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং এফ–৩৫ যুদ্ধবিমান নিয়ে অবস্থান করছে। মার্কিন কর্মকর্তাদের মতে, কারাকাসের সঙ্গে কথাবার্তা চলছে, যা নতুন অভিযান কতটা বিস্তৃত হবে তা প্রভাবিত করতে পারে। তথ্যসূত্র : রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?