ভিসা ব্যবস্থা আর নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তনের আভাস ট্রাম্প প্রশাসনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫

আরও খবর

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

ভিসা ব্যবস্থা আর নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তনের আভাস ট্রাম্প প্রশাসনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ |
দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষাও পরিবর্তন আনার আভাস মিলেছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) নতুন পরিচালক জোসেফ এডলো নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অভিবাসন ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আসতে পারে, তা স্পষ্ট করেছেন এডলো। বর্তমান প্রশাসন অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং ব্যাপক নির্বাসন অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসা ব্যবস্থাটি দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ট্রাম্প প্রশাসনের মতে, এই ভিসা প্রক্রিয়ায় সেসব কোম্পানিকে অগ্রাধিকার দেওয়া উচিত যারা বিদেশি কর্মীদের বেশি বেতন দিতে রাজি। এডলো বলেন, এই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হলে

রিপাবলিকান দলের অভ্যন্তরে ভিসাবিরোধী গোষ্ঠীর সমালোচনা অনেকটাই হ্রাস পাবে। কারণ, অনেকের অভিযোগ— বিদেশি কর্মীরা কম বেতনে কাজ করায় দেশীয় শ্রমবাজারে চাপ সৃষ্টি হচ্ছে। এছাড়া নাগরিকত্ব পরীক্ষার বর্তমান কাঠামোও বদলানোর বার্তা দিয়েছেন এডলো। বর্তমানে ১০০টি প্রশ্ন থেকে যেকোনো ১০টি করা হয়, যার মধ্যে ৬টির সঠিক উত্তর দিতে হয়। ট্রাম্পের প্রথম মেয়াদে এটি ২০ প্রশ্নে বাড়ানো হয়েছিল এবং উত্তীর্ণ হতে ১২টি সঠিক উত্তর প্রয়োজন ছিল। এডলো জানিয়েছেন, আবার সেই সংস্করণে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘নাগরিকত্ব পরীক্ষাটা এখন খুব সহজ। কেবল উত্তর মুখস্থ করলেই পাস করা যায়। এটি আইন অনুযায়ী সঠিকভাবে হচ্ছে না বলে আমি মনে করি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব! তুমুল সমালোচনার পর গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই বিতর্কিত রেফারি রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে