ভারত থেকে মুখ ফিরিয়ে চীনের দিকে ঝুঁকছে হিন্দুপ্রধান যে দেশটি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৪

ভারত থেকে মুখ ফিরিয়ে চীনের দিকে ঝুঁকছে হিন্দুপ্রধান যে দেশটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৪ |
ভারতের বলয় থেকে বের হয়ে দেশের অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে চীনকে দেখতে চান নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেইজিং সফরে গিয়ে এই বার্তাই দিয়ে এলেন তিনি। খবর রয়টার্সের। এই বছরের জুলাই মাসে চতুর্থবারের মতো নেপালের সরকারপ্রধান হিসেবে শপথ নেন ওলি। প্রথম রাষ্ট্রীয় সফরের প্রথা ভেঙে শত বছরের মিত্র দিল্লির বদলে বেইজিংকে বেছে নেন তিনি। ওলির সফর নিয়ে বেইজিং জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠকে হওয়ার কথা রয়েছে ওলির। এর আগে স্থলবেষ্টিত (ল্যান্ড লকড) দেশ নেপালকে ‘স্থল সম্পর্কযুক্ত’ (ল্যান্ড লিংকড) দেশের রূপান্তরিত করার অঙ্গীকার করেছিলেন শি। ২০১৭ সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনফ্রাস্টাকচার ইনিশিয়েটিভে স্বাক্ষর করে নেপাল। তবে

প্রকল্প কাঠামো দাঁড় করানো হলেও এখনো কোনো কিছু বাস্তবায়িত হয়নি। তারপরও প্রথাগত ভারত নির্ভরতা থেকে বেরিয়ে চীনের দিকে ঝুঁকছেন হিন্দুপ্রধান দেশ নেপালের সরকারপ্রধান। কিন্তু এখনো নেপালের আন্তর্জাতিক বাণিজ্যে চীনের চেয়ে ভারতের দখলই বেশি। যেখানে কাঠমাণ্ডুর আন্তর্জাতিক বাণিজ্যে দিল্লির অংশ প্রায় দুই-তৃতীয়াংশ সেখানে বেইজিংয়ের মাত্র ১৪ শতাংশ। তবে এই দিকে পিছিয়ে থাকলেও নেপালে অর্থায়নের ক্ষেত্রে কিন্তু এগিয়ে চীন। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী, নেপালে চীনের অর্থায়নের পরিমাণ ৩১ কোটি মার্কিন ডলার যা ভারতের চেয়ে অন্তত তিন কোটি বেশি। ২০১৬ সালে প্রথমবারের মতো নেপালে প্রধানমন্ত্রী হন ওলি। তখন দেশটির ওপর তেল অবরোধ আরোপ করে ভারত। ভারতের এমন পদক্ষেপের পরপরই চীনের সঙ্গে জ্বালানি তেল সংক্রান্ত চুক্তি

স্বাক্ষর করে নেপাল। ওই পদক্ষেপের মধ্য দিয়ে নেপালের একমাত্র জ্বালানি সরবরাহকারীর তকমা হারায় ভারত। আর চীনের সঙ্গে সহযোগিতার নতুন দুয়ার খুলে। তবে এখানেই থেমে থাকে না নেপাল-চীন সম্পর্ক। তেল চুক্তির পর নেপালে আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করে চীন। রাজধানীর ২০০ কিলোমিটার পশ্চিমে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর পোখারাতে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে ২১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ঋণ দেয় বেইজিং। বিমানবন্দরটি গত বছর থেকে কার্যক্রমও শুরু করে। তবে এখানেও বাগড়া দেয় ভারত। নিজেদের আকাশসীমা ব্যবহারে আপত্তি জানায় নয়াদিল্লি। এই জন্য এই বিমানবন্দরে পর্যাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট পাচ্ছে না নেপাল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম