ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ April, ২০২৫

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ April, ২০২৫ |
ভারতে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং ধ্বংসাবশেষ জ্বলতে দেখা যায়। এতে একজন পাইলট নিহত এবং অপর একজন আহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) রাতে দেশটির গুজরাটের জামনগরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান ভেঙে পেড়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিশ্চিত বলেছেন, ভারতীয় বিমান বাহিনীর ওই যুদ্ধবিমানটি গুজরাটের জামনগর থেকে ১২ কিলোমিটার দূরে সুভ্রদ্রা নগরে বিধ্বস্ত হয়। এতে একজন পাইলট নিহত এবং অপর একজন আহত হয়েছেন। আহত পাইলটকে হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর অফিসাররা জানিয়েছেন, টুইন-সিটার জাগুয়ারটি একটি নিয়মিত প্রশিক্ষণ বিমান ছিল। বিমানটি ভেঙে পড়ার আগে একজন পাইলট নিজেকে বিমান থেকে বিচ্ছিন্ন করে নিয়েছিল। আম্বালা বিমানঘাঁটি থেকে ওই ফাইটার জেট প্রশিক্ষণের

জন্য উড্ডয়ন করেছিল বলে জানা গেছে। এসপি প্রেমসুখ দেলু জানিয়েছেন, দুর্ঘটনার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। এই দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা