ভারতে আছড়ে পড়ল সামরিক হেলিকপ্টার, নিহত ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ January, ২০২৫

ভারতে আছড়ে পড়ল সামরিক হেলিকপ্টার, নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ January, ২০২৫ |
ভারতের গুজরাট রাজ্যে দেশটির উপকূলরক্ষী বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার আছড়ে পড়েছে। এতে তিনজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে গুজরাট রাজ্যের পোরবন্দরে একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার মহড়ার সময় ভারতের সশস্ত্র বাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি (এএলএইচ) আছড়ে পড়ে। এ সময় হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এতে তিনজন নিহত ও কয়েকজন আহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা হয়েছে। এদিকে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটির আছড়ে পড়ার আগেই ঝাঁপ দেন পাইলট। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু

হয়। এ দুঘর্টনা আরও দুইজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বছরের ২ সেপ্টেম্বরেও ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার মহড়ার সময়ে আরব সাগরে ভেঙে পড়ে। ওই সময় দুই ক্রু সদস্যের মরদেহ উদ্ধার করা হলেও মিশনের পাইলট ইন কমান্ড রাকেশ কুমার রানা নিখোঁজ ছিলেন। পরে এক মাসের দীর্ঘ অনুসন্ধান শেষে গত অক্টোবরে দেশটির উপকূলরক্ষী বাহিনী গুজরাট উপকূল থেকে পাইলট রাকেশের মরদেহ উদ্ধার করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান