ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৪ বাংলাদেশি আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৪ বাংলাদেশি আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪ |
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী নারায়নপুর (সীমান্ত পিলার ২০৫৮এম) এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির অধীনস্থ শশীদল বিওপির সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে আটক করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার। আটকরা হলেন- উপজেলার শশীদল ইউনিয়নের নারায়নপুর গ্রামের মো. ফয়েজ আহম্মেদের ছেলে আপন মিয়া (২২), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার শতক বাজার এলাকার জয়তুন মিয়ার ছেলে মো. বজলুল আমিন (২০), একই এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. মামুন মিয়া (১৯) ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার নারায়নপুর

গ্রামের মো. মনির মিয়ার ছেলে মো. তারিকুল ইসলাম (২২)। অনুপ্রবেশে সহযোগিতাকারী চোরাকারবারী আপন মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ভারতে তিনজনকে প্রবেশের চেষ্টার কথা বিজিবি টহল দলের কাছে স্বীকার করেন। এ সময় তাদের কাছ থেকে ৪টি এ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করে বিজিবি। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় আইনগত ব্যবস্থা ও হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়